ঢাকা এডিটোরিয়াল

১২ আসামির মধ্যে ১১ জনের জামিন, একজন কারাগারে

আইন ও আদালত||
Share:
১২ আসামির মধ্যে ১১ জনের জামিন, একজন কারাগারে
বরিশালের আদালতের ভাঙচুর মামলায় ১২ আসামির মধ্যে ১১ জনকে জামিন দেন আদালত, একজনকে পাঠানো হয়েছে জেলহাজতে।

বরিশালের আদালতের এজলাস ভাঙচুরের আলোচিত মামলায় ১২ আসামির মধ্যে ১১ জনকে জামিন দিয়েছেন আদালত। অপর এক আসামির জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে দ্রুত বিচার আদালতে জামিন শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিরাজুল ইসলাম রাসেল এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদারের দায়ের করা মামলায় ১২ জন আইনজীবীর জামিন শুনানি হয়। শুনানি শেষে ২০০ টাকার মুচলেকায় ১১ জনকে জামিন দেওয়া হলেও ৬ নম্বর আসামি মিজানুর রহমান সাঈদের জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আসামিপক্ষের একজন আইনজীবী কে এম জুবায়ের জানান, আদালত মামলার নথি ও যুক্তি বিশ্লেষণ করে ১১ জনের জামিন মঞ্জুর করেছেন। মামলার প্রধান আসামি জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল। সোমবার অন্য আসামিরা হাজিরা দিয়ে জামিন আবেদন করলে আদালত একজন ছাড়া বাকিদের জামিন দেন।

জামিন শুনানিকে ঘিরে জেলা জজ আদালত এলাকায় ছিল কড়া নিরাপত্তা। আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থানে দেখা যায়।

মামলার পটভূমিতে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনূসের জামিনের প্রতিবাদে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী বিক্ষোভে জড়ান।

ওইদিনই অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার দ্রুত বিচার আইনে মামলা করেন। এতে ১২ জনকে আসামি করা হয়। সাদিকুর রহমান লিংকনকে করা হয় প্রধান আসামি। ঘটনার জেরে টানা তিন দিন আদালতের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। পরে জেলা আইনজীবী সমিতি অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দিলেও গত রবিবার থেকে পুনরায় বিচারিক কার্যক্রম শুরু হয়।

সম্পর্কিত সংবাদ

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন: সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন: সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ

ভারতে মুসলিমদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ...

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ৭ আসামি রিমান্ডে

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ৭ আসামি রিমান্ডে

নরসিংদীতে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার সাত আসাম...

পিছু হটলেন বিএনপিপন্থী আইনজীবীরা, আদালত বর্জন স্থগিত

পিছু হটলেন বিএনপিপন্থী আইনজীবীরা, আদালত বর্জন স্থগিত

বিচারপ্রার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে অবশেষে বরিশালে পূর্বঘোষিত আদালত বর্জন কর্মসূচি স্থগি...

এবার খালাস পেলেন আকরাম হোসেন

এবার খালাস পেলেন আকরাম হোসেন

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কা...

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের বাসিন্দা...

মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন বাংলা...

ইউনুসের জামিন ঘিরে এজলাসে হট্টগোল

ইউনুসের জামিন ঘিরে এজলাসে হট্টগোল

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে আদা...

কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি

কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি

পাবনার ঈশ্বরদী উপজেলার অরনকোলার বাগবাড়িয়া মাঠপাড়া ও মুলাডুলির পতিরাজপুর এলাকায় এক্সকাভেটর দিয়ে ফসলি ...

একই স্থানে দুপক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

একই স্থানে দুপক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

যশোরের বাঘারপাড়া চৌরাস্তা এলাকায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১৪৪ ধ...

পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা

পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা

পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি করা হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন ঢাকা মে...