ঢাকা এডিটোরিয়াল

এবার খালাস পেলেন আকরাম হোসেন

আইন ও আদালত||
Share:
এবার খালাস পেলেন আকরাম হোসেন
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেন খালাস পেয়েছেন।

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কারাদণ্ড থেকে বাগেরহাটের খান আকরাম হোসেন খালাস পেয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। আকরাম হোসেনের আপিল মঞ্জুর করে এই খালাস প্রদান করা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আকরাম হোসেনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী।

২০১৪ সালের ৫ নভেম্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। তিন আসামি—রাজাকার সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার, খান মো. আকরাম হোসেন ও আবদুল লতিফ তালুকদারের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছিল। ২০১৫ সালের ১১ অগাস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করে।

রায়ে সিরাজ মাস্টারের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আকরাম হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। আব্দুল লতিফ ২০১৫ সালের ২৭ জুলাই বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান।

পরবর্তীতে আকরাম হোসেন আপিল করেন। আপিল বিচারাধীন অবস্থায় সিরাজ মাস্টার ২০২১ সালের ২৭ জুন মারা যান। গত বছর ২৫ আগস্ট আকরাম হোসেনের আপিল শুনানির জন্য রাখা হয় এবং সর্বোচ্চ আদালত তাকে খালাস দেন।

রায়ের পর চিফ প্রসিকিউটর জানান, প্রমাণের ভিত্তিতে চার প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্য ছিল, যারা আকরাম হোসেনকে শনাক্ত করেছিলেন। আপিল বিভাগ কেন খালাস দিয়েছে তা বিস্তারিত রায়ের আলোকে পর্যালোচনা করা হবে। এর আগে এ ধরনের খালাস আপিল বিভাগ দিয়েছিল এ টি এম আজহারুল ইসলাম ও মো. মোবারক হোসেনকে।

সম্পর্কিত সংবাদ

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন: সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন: সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ

ভারতে মুসলিমদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ...

১২ আসামির মধ্যে ১১ জনের জামিন, একজন কারাগারে

১২ আসামির মধ্যে ১১ জনের জামিন, একজন কারাগারে

বরিশালের আদালতের এজলাস ভাঙচুরের আলোচিত মামলায় ১২ আসামির মধ্যে ১১ জনকে জামিন দিয়েছেন আদালত। অপর এক আস...

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ৭ আসামি রিমান্ডে

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ৭ আসামি রিমান্ডে

নরসিংদীতে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার সাত আসাম...

পিছু হটলেন বিএনপিপন্থী আইনজীবীরা, আদালত বর্জন স্থগিত

পিছু হটলেন বিএনপিপন্থী আইনজীবীরা, আদালত বর্জন স্থগিত

বিচারপ্রার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে অবশেষে বরিশালে পূর্বঘোষিত আদালত বর্জন কর্মসূচি স্থগি...

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের বাসিন্দা...

মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন বাংলা...

ইউনুসের জামিন ঘিরে এজলাসে হট্টগোল

ইউনুসের জামিন ঘিরে এজলাসে হট্টগোল

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে আদা...

কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি

কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি

পাবনার ঈশ্বরদী উপজেলার অরনকোলার বাগবাড়িয়া মাঠপাড়া ও মুলাডুলির পতিরাজপুর এলাকায় এক্সকাভেটর দিয়ে ফসলি ...

একই স্থানে দুপক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

একই স্থানে দুপক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

যশোরের বাঘারপাড়া চৌরাস্তা এলাকায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১৪৪ ধ...

পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা

পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা

পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি করা হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন ঢাকা মে...