ঢাকা এডিটোরিয়াল

পিছু হটলেন বিএনপিপন্থী আইনজীবীরা, আদালত বর্জন স্থগিত

আইন ও আদালত||
Share:
পিছু হটলেন বিএনপিপন্থী আইনজীবীরা, আদালত বর্জন স্থগিত
বিচারপ্রার্থীদের ভোগান্তি বিবেচনায় নিয়ে বরিশালে পূর্বঘোষিত আদালত বর্জন কর্মসূচি স্থগিত করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

বিচারপ্রার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে অবশেষে বরিশালে পূর্বঘোষিত আদালত বর্জন কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই সিদ্ধান্তে সায় দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর বরিশাল ইউনিট। ফলে আগামী ১ মার্চ থেকে বরিশালের আদালতগুলোতে স্বাভাবিক বিচারিক কার্যক্রম চলবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদালত বর্জন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় বরিশাল জেলা আইনজীবী সমিতি

এর আগে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনূস-এর জামিন আদেশকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। বিচারকের উপস্থিতিতেই এজলাসে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ অন্তত ২০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। মামলায় সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকন বর্তমানে কারাগারে রয়েছেন।

ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতার জামিন বাতিল, সংশ্লিষ্ট বিচারকের অপসারণ এবং সমিতির সভাপতি লিংকনের মুক্তির দাবিতে টানা তিন দিন আদালত বর্জন কর্মসূচি পালন করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

তবে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা এজলাস ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে নিয়মিত আদালত কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নতুন মোড় নেয় এবং শনিবার আদালত বর্জন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসে।

জেলা আইনজীবী সমিতির সম্পাদক মির্জা মো. রিয়াজ হোসেন জানান, সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। সে কারণেই আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সব আইনজীবীকে নিয়মিত আদালত কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

পৃথক বিবৃতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল ইউনিটের আহ্বায়ক মো. নাজিম উদ্দিন আহমেদ পান্না ও সদস্যসচিব আবুল কালাম আজাদ ইমন জানান, পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি স্থগিত থাকবে। সংগঠনের সদস্যদের বরিশালের সব আদালতে স্বাভাবিকভাবে অংশ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে কয়েক দিনের অচলাবস্থা কাটিয়ে বরিশালের আদালতগুলোতে আবারও স্বাভাবিক বিচারিক কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত সংবাদ

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন: সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন: সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ

ভারতে মুসলিমদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ...

১২ আসামির মধ্যে ১১ জনের জামিন, একজন কারাগারে

১২ আসামির মধ্যে ১১ জনের জামিন, একজন কারাগারে

বরিশালের আদালতের এজলাস ভাঙচুরের আলোচিত মামলায় ১২ আসামির মধ্যে ১১ জনকে জামিন দিয়েছেন আদালত। অপর এক আস...

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ৭ আসামি রিমান্ডে

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যা: ৭ আসামি রিমান্ডে

নরসিংদীতে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার সাত আসাম...

এবার খালাস পেলেন আকরাম হোসেন

এবার খালাস পেলেন আকরাম হোসেন

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কা...

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের বাসিন্দা...

মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন বাংলা...

ইউনুসের জামিন ঘিরে এজলাসে হট্টগোল

ইউনুসের জামিন ঘিরে এজলাসে হট্টগোল

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে আদা...

কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি

কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি

পাবনার ঈশ্বরদী উপজেলার অরনকোলার বাগবাড়িয়া মাঠপাড়া ও মুলাডুলির পতিরাজপুর এলাকায় এক্সকাভেটর দিয়ে ফসলি ...

একই স্থানে দুপক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

একই স্থানে দুপক্ষের সমাবেশ, ১৪৪ ধারা জারি

যশোরের বাঘারপাড়া চৌরাস্তা এলাকায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১৪৪ ধ...

পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা

পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা

পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি করা হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন ঢাকা মে...