ঢাকা এডিটোরিয়াল

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

জাতীয়||
Share:
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা
মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা ও সার্বিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার সকালে সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের বর্তমান অবস্থা এবং উদ্ভূত পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সার্বিক দেখভালের বিষয়েও সার্বক্ষণিক তদারকি করছেন।

অতিরিক্ত প্রেসসচিব জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী সরাসরি কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করে যাত্রীদের সুযোগ-সুবিধা তদারকি করছেন। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রীও এ কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

সম্পর্কিত সংবাদ

দেশে চিহ্নিত নদী দখলদার প্রায় ২২ হাজার, সংসদে জানালেন নৌপরিবহনমন্ত্রী

দেশে চিহ্নিত নদী দখলদার প্রায় ২২ হাজার, সংসদে জানালেন নৌপরিবহনমন্ত্রী

বাংলাদেশে মোট ১ হাজার ৪১৫টি নদী রয়েছে এবং ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২১ হাজার ৯৮৮ জন অবৈধ নদী দখলকা...

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

কানাইঘাটে শোকের মাতম, কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ প্রবাসীর

কানাইঘাটে শোকের মাতম, কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ প্রবাসীর

কাতারের সানাইয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছ...

দাম কমল এলপি গ্যাসের-সন্ধ্যা থেকে কার্যকর

দাম কমল এলপি গ্যাসের-সন্ধ্যা থেকে কার্যকর

জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

২২ হাজার কৃষকের মোবাইলে অর্থ পাঠিয়ে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন

২২ হাজার কৃষকের মোবাইলে অর্থ পাঠিয়ে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন

তারেক রহমান টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় টাঙ্গা...

রাজধানীর ৭ পাম্পে আজ থেকে অ্যাপেই মিলবে তেল

রাজধানীর ৭ পাম্পে আজ থেকে অ্যাপেই মিলবে তেল

ঢাকার ৭টি পাম্পে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না তেল—জানুন নতুন নিয়ম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...