ঢাকা এডিটোরিয়াল

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

জাতীয়||
Share:
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল।

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নেমেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এরপর রাত ১২টা ৮ মিনিটে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় মন্ত্রিসভার সদস্যরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জিয়া পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানর নেতৃত্বে ১১-দলীয় জোটের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর পর্যায়ক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও আপিল বিভাগের বিচারপতিরা শ্রদ্ধা জানান। তিন বাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, এনডিএম, এবি পার্টি, জাতীয় পার্টি, বিজেপি, জেপি, সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেএসডি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও ছাত্রমৈত্রীর নেতাকর্মীরাও শহীদ মিনারে উপস্থিত থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সম্পর্কিত সংবাদ

দেশে চিহ্নিত নদী দখলদার প্রায় ২২ হাজার, সংসদে জানালেন নৌপরিবহনমন্ত্রী

দেশে চিহ্নিত নদী দখলদার প্রায় ২২ হাজার, সংসদে জানালেন নৌপরিবহনমন্ত্রী

বাংলাদেশে মোট ১ হাজার ৪১৫টি নদী রয়েছে এবং ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২১ হাজার ৯৮৮ জন অবৈধ নদী দখলকা...

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

কানাইঘাটে শোকের মাতম, কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ প্রবাসীর

কানাইঘাটে শোকের মাতম, কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ প্রবাসীর

কাতারের সানাইয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছ...

দাম কমল এলপি গ্যাসের-সন্ধ্যা থেকে কার্যকর

দাম কমল এলপি গ্যাসের-সন্ধ্যা থেকে কার্যকর

জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

২২ হাজার কৃষকের মোবাইলে অর্থ পাঠিয়ে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন

২২ হাজার কৃষকের মোবাইলে অর্থ পাঠিয়ে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন

তারেক রহমান টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় টাঙ্গা...

রাজধানীর ৭ পাম্পে আজ থেকে অ্যাপেই মিলবে তেল

রাজধানীর ৭ পাম্পে আজ থেকে অ্যাপেই মিলবে তেল

ঢাকার ৭টি পাম্পে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না তেল—জানুন নতুন নিয়ম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...