ঢাকা এডিটোরিয়াল

বীজযুক্ত ফল শিশুকে খাওয়ানোর আগে যা জানতেই হবে

স্বাস্থ্য||
Share:
বীজযুক্ত ফল শিশুকে খাওয়ানোর আগে যা জানতেই হবে
শিশুর পুষ্টির জন্য প্রয়োজন ফল, তবে বীজযুক্ত ফল খাওয়ানোর আগে সতর্কতা জরুরি।

শিশুদের খাওয়ার প্রতি অনীহা স্বাভাবিকভাবে লক্ষ্য করা যায়, বিশেষ করে ফলের ক্ষেত্রে। তবে বয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে শিশু নতুন স্বাদে পরিচিত হয় এবং ফল থেকে পায় প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি উপাদান। সাধারণত ছয় মাস বয়সের পর অল্প পরিমাণে সম্পূরক খাবার শুরু করার পরামর্শ দেওয়া হয়।

বীজযুক্ত ফল শিশুকে খাওয়ানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। বড় বীজ যেমন বরই, লিচু বা জামের ক্ষেত্রে এবং আপেল, আঙুর, কমলা, ডালিমের মতো ছোট বীজযুক্ত ফলেও দুর্ঘটনার আশঙ্কা থাকে। বীজ বা শক্ত টুকরো শ্বাসনালিতে আটকে গেলে প্রাণঘাতী হতে পারে।

শিশুর গলার পেশি প্রাপ্তবয়স্কদের মতো সম্পূর্ণ বিকশিত না হওয়ায় শক্ত বা ছোট বস্তু সহজেই আটকে যেতে পারে। পিচ্ছিল ফলও এই ঝুঁকি বাড়ায়।

ফল খাওয়ানোর বয়স অনুযায়ী নির্দেশনা:

  • ছয় মাসের পর: শুধু নরম অংশ দিয়ে শুরু, বীজ ও খোসা ফেলে দিন, নরম অংশ ভালোভাবে মিহি করুন।

  • ধীরে চিবিয়ে খেতে শেখার সময়: নরম ফল ছোট টুকরো করে, বীজ ও খোসা ফেলে দিন।

  • দুই বছর বয়সে: টুকরো না করেও ফল দেওয়া যায়, বীজ অবশ্যই ফেলে দিন।

  • পাঁচ বছর বয়সে: সুস্থ শিশুকে কিছু বীজসহ ফল দেওয়া যায়, তবে বড় বীজ একসঙ্গে খাওয়ানো ঠিক নয়।

জীবন বাঁচানোর কৌশল:
শিশু খেতে থাকলে দায়িত্বশীল প্রাপ্তবয়স্কের উপস্থিতি থাকা জরুরি। শ্বাসনালিতে কিছু আটকে গেলে দ্রুত কীভাবে ব্যবস্থা নিতে হয় তা আগে থেকে জানা প্রয়োজন। জীবনরক্ষাকারী সিপিআর প্রশিক্ষণ নেওয়াও গুরুত্বপূর্ণ।

সম্পর্কিত সংবাদ

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

বিশিষ্টজনের সম্মানে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ইফতার

বিশিষ্টজনের সম্মানে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্টজনদের সম্মানে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাত...

বারবার অ্যালার্ম স্নুজ করার ফলে শরীরে যেসব দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে

বারবার অ্যালার্ম স্নুজ করার ফলে শরীরে যেসব দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে

অ্যালার্ম ঘড়ির ‘স্নুজ’ বোতামটি সকালের ঘুমের জন্য অনেকের প্রিয়। তবে কয়েক মিনিটের বাড়তি ঘুম দীর্ঘমেয়াদ...

অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক ৫ আঁশসমৃদ্ধ খাবার

অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক ৫ আঁশসমৃদ্ধ খাবার

আধুনিক জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস ও মানসিক চাপের প্রভাবে হজমজনিত সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষজ্...

যে ৩ কারণে মশার উপদ্রব বেড়েছে: কীটতত্ত্ববিদের ব্যাখ্যা

যে ৩ কারণে মশার উপদ্রব বেড়েছে: কীটতত্ত্ববিদের ব্যাখ্যা

শীতের বিদায়ের পর বসন্তের আগমনে প্রকৃতিতে পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশে মশার উপদ্রব ভয়াবহ রূপ নিয়েছে। র...

নিজের মনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন? বাইপোলার ডিসঅর্ডার হতে পারে কারণ

নিজের মনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন? বাইপোলার ডিসঅর্ডার হতে পারে কারণ

বাইপোলার ডিসঅর্ডার হলো দীর্ঘস্থায়ী একটি মানসিক সমস্যা, যেখানে মানুষের মেজাজ বা মনের অবস্থা ও শক্তির...

সুস্থ হার্ট, সুন্দর জীবন: হৃদরোগের ঝুঁকি কমানোর ৬ সহজ উপায়

সুস্থ হার্ট, সুন্দর জীবন: হৃদরোগের ঝুঁকি কমানোর ৬ সহজ উপায়

হৃদরোগ, বিশেষ করে রক্তনালীতে চর্বি জমে অক্সিজেন চলাচলে বাধা সৃষ্টিকারী সিএডি (কোরনারি আর্টারি ডিজিজ)...

অল্প টাকায় সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে : মির্জা ফখরুল

অল্প টাকায় সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ যেন উন্নত ...

শারীরিক ব্যায়াম যেভাবে ভালো রাখে মস্তিষ্ক, জানালেন বিশেষজ্ঞ

শারীরিক ব্যায়াম যেভাবে ভালো রাখে মস্তিষ্ক, জানালেন বিশেষজ্ঞ

জিম মানেই শুধু বডি বানানো বা ওজন কমানো নয়, এটি মস্তিষ্ককে তরুণ রাখারও এক মহৌষধ। হায়দরাবাদের অ্যাপোলো...

দেশে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, নির্বাচনী ইশতেহারে স্বাস্...