ঢাকা এডিটোরিয়াল

অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক ৫ আঁশসমৃদ্ধ খাবার

স্বাস্থ্য||
Share:
অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক ৫ আঁশসমৃদ্ধ খাবার
নিয়মিত আঁশসমৃদ্ধ খাবার অন্ত্রের কার্যকারিতা উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়।

আধুনিক জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস ও মানসিক চাপের প্রভাবে হজমজনিত সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষজ্ঞদের মতে, সুস্থ শরীর ও সুস্থ মনের ভিত্তি হলো একটি ভালোভাবে কার্যকর অন্ত্র। অন্ত্র কেবল খাবার হজমই করে না, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, প্রদাহ নিয়ন্ত্রণ এবং মানসিক সুস্থতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণেই অন্ত্রকে প্রায়ই ‘দ্বিতীয় মস্তিষ্ক’ বলা হয়।

আঁশসমৃদ্ধ খাবার অন্ত্রের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত কার্যকর। খাদ্য আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে, নিয়মিত মলত্যাগ নিশ্চিত করে এবং হৃদরোগ, কোলন ক্যানসার ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়তা করে। পাশাপাশি এটি প্রিবায়োটিক হিসেবে কাজ করে, যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি জোগায়।

ডা. সৌরভ শেঠি, বোর্ড-সার্টিফায়েড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, বলেন, নিয়মিত আঁশ গ্রহণ অন্ত্র ও বিপাকীয় স্বাস্থ্যের অন্যতম নির্ভরযোগ্য সূচক। তার মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু নির্দিষ্ট আঁশসমৃদ্ধ খাবার রাখলেই অন্ত্রের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে।

অন্ত্রের সুস্থতায় সহায়ক পাঁচটি খাবার হলো—

১. সামান্য কাঁচা (হালকা সবুজ) কলা
রেজিস্ট্যান্ট স্টার্চসমৃদ্ধ কলা উপকারী অন্ত্র ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়, রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ তৃপ্তি দেয়। প্রতিদিন একটি মাঝারি আকারের সামান্য কাঁচা কলা খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

২. চিয়া বীজ
দ্রবণীয় আঁশসমৃদ্ধ চিয়া বীজ অন্ত্রে জেলের মতো স্তর তৈরি করে, যা হজম প্রক্রিয়া ধীর করে এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে। প্রতিদিন ১-২ টেবিল চামচ চিয়া বীজ দই বা স্মুদির সঙ্গে খাওয়া যেতে পারে।

৩. মসুর ডাল ও অন্যান্য ডালজাতীয় খাবার
দ্রবণীয় ও অদ্রবণীয় উভয় ধরনের আঁশে সমৃদ্ধ ডালজাতীয় খাবার অন্ত্রের মাইক্রোবায়োমের জন্য উপকারী। অধিকাংশ দিন আধা কাপ থেকে ১ কাপ রান্না করা ডাল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

৪. বেরি ফল (বিশেষ করে ব্লুবেরি বা রাস্পবেরি)
বেরি ফলে প্রচুর আঁশ ও পলিফেনল থাকে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক। প্রতিদিন আধা কাপ থেকে ১ কাপ বেরি ফল খাওয়া যেতে পারে।

৫. বাদাম (আখরোট ও কাঠবাদাম)
বাদামে আঁশের পাশাপাশি স্বাস্থ্যকর চর্বি রয়েছে, যা তৃপ্তি বাড়ায়, বিপাকীয় স্বাস্থ্য উন্নত করে এবং অন্ত্রের উপকারী জীবাণুর বৈচিত্র্য বৃদ্ধি করে। প্রতিদিন এক মুঠো বাদাম উপকারী হতে পারে।

নিয়মিত খাদ্যতালিকায় এই পাঁচটি আঁশসমৃদ্ধ খাবার যুক্ত করলে অন্ত্রের স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি সামগ্রিক সুস্থতাও উন্নত হবে। সঠিক খাদ্যাভ্যাসই সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ।

সম্পর্কিত সংবাদ

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

বিশিষ্টজনের সম্মানে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ইফতার

বিশিষ্টজনের সম্মানে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্টজনদের সম্মানে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাত...

বারবার অ্যালার্ম স্নুজ করার ফলে শরীরে যেসব দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে

বারবার অ্যালার্ম স্নুজ করার ফলে শরীরে যেসব দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে

অ্যালার্ম ঘড়ির ‘স্নুজ’ বোতামটি সকালের ঘুমের জন্য অনেকের প্রিয়। তবে কয়েক মিনিটের বাড়তি ঘুম দীর্ঘমেয়াদ...

যে ৩ কারণে মশার উপদ্রব বেড়েছে: কীটতত্ত্ববিদের ব্যাখ্যা

যে ৩ কারণে মশার উপদ্রব বেড়েছে: কীটতত্ত্ববিদের ব্যাখ্যা

শীতের বিদায়ের পর বসন্তের আগমনে প্রকৃতিতে পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশে মশার উপদ্রব ভয়াবহ রূপ নিয়েছে। র...

নিজের মনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন? বাইপোলার ডিসঅর্ডার হতে পারে কারণ

নিজের মনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন? বাইপোলার ডিসঅর্ডার হতে পারে কারণ

বাইপোলার ডিসঅর্ডার হলো দীর্ঘস্থায়ী একটি মানসিক সমস্যা, যেখানে মানুষের মেজাজ বা মনের অবস্থা ও শক্তির...

সুস্থ হার্ট, সুন্দর জীবন: হৃদরোগের ঝুঁকি কমানোর ৬ সহজ উপায়

সুস্থ হার্ট, সুন্দর জীবন: হৃদরোগের ঝুঁকি কমানোর ৬ সহজ উপায়

হৃদরোগ, বিশেষ করে রক্তনালীতে চর্বি জমে অক্সিজেন চলাচলে বাধা সৃষ্টিকারী সিএডি (কোরনারি আর্টারি ডিজিজ)...

অল্প টাকায় সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে : মির্জা ফখরুল

অল্প টাকায় সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ যেন উন্নত ...

শারীরিক ব্যায়াম যেভাবে ভালো রাখে মস্তিষ্ক, জানালেন বিশেষজ্ঞ

শারীরিক ব্যায়াম যেভাবে ভালো রাখে মস্তিষ্ক, জানালেন বিশেষজ্ঞ

জিম মানেই শুধু বডি বানানো বা ওজন কমানো নয়, এটি মস্তিষ্ককে তরুণ রাখারও এক মহৌষধ। হায়দরাবাদের অ্যাপোলো...

দেশে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, নির্বাচনী ইশতেহারে স্বাস্...

ইফতারে জিরা পানির জাদুকরী উপকারিতা

ইফতারে জিরা পানির জাদুকরী উপকারিতা

রমজানে সারাদিন রোজা রাখার পর শরীরকে সতেজ রাখতে অনেকেই ইফতারে জিরা পানি পান করেন। রান্নাঘরের পরিচিত ম...