ঢাকা এডিটোরিয়াল

নির্বাচনী কার্যক্রম নজরদারি করবে নিয়ন্ত্রণ কক্ষ

জাতীয়||
Share:
নির্বাচনী কার্যক্রম নজরদারি করবে নিয়ন্ত্রণ কক্ষ
চট্টগ্রাম জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ।

নির্বাচনকালীন কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি ও নিয়ন্ত্রণের লক্ষ্যে সমন্বিত অপারেশন্স কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম স্থাপন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত অপারেশন্স কমান্ড ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশ।

পরিদর্শনকালে তাঁরা বডি-ওর্ন ক্যামেরা ওয়ার্কস্টেশন, লাইভ লোকেশন মনিটরিং সিস্টেম, ডিজিটাল অপারেশনাল ম্যাপসহ নির্বাচনকালীন সার্বিক পর্যবেক্ষণ ব্যবস্থার কার্যক্রম ঘুরে দেখেন।


বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশের প্রস্তুতি, সক্ষমতা ও পেশাদারিত্বে সন্তোষ প্রকাশ করেন।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১১৯টি মোবাইল টিম ও ৩০টি স্ট্রাইকিং পার্টিকে এই নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। পাশাপাশি জেলার ১৭টি থানার সব ওসি ও জ্যেষ্ঠ কর্মকর্তারা রিয়েল টাইমে এসব টিমের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন।

এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ব্যবহৃত ৪৬৯টি বডি-ওর্ন ক্যামেরা অনলাইনে যুক্ত রয়েছে, যার মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করা হচ্ছে।


চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সব কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে ওয়াকিটকি সাব-স্টেশন স্থাপন করা হয়েছে। মোবাইল ও স্ট্রাইকিং টিমের লাইভ লোকেশন পর্যবেক্ষণ করা যাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত নির্দেশনা দেওয়া সম্ভব হচ্ছে।


তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়াও নজরদারির আওতায় রাখা হয়েছে। দ্রুত ও কার্যকর রুট নির্ধারণে গুগল ম্যাপ ব্যবহার করা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয়ের জন্য পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রিসাইডিং অফিসারদের যোগাযোগসংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হয়েছে।


আধুনিক প্রযুক্তির মাধ্যমে অপারেশন্স কমান্ড ও কন্ট্রোল রুম থেকে নির্বাচন কার্যক্রম কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায়। চট্টগ্রাম জেলা পুলিশ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

পরিদর্শনকালে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

দেশে চিহ্নিত নদী দখলদার প্রায় ২২ হাজার, সংসদে জানালেন নৌপরিবহনমন্ত্রী

দেশে চিহ্নিত নদী দখলদার প্রায় ২২ হাজার, সংসদে জানালেন নৌপরিবহনমন্ত্রী

বাংলাদেশে মোট ১ হাজার ৪১৫টি নদী রয়েছে এবং ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২১ হাজার ৯৮৮ জন অবৈধ নদী দখলকা...

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

কানাইঘাটে শোকের মাতম, কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ প্রবাসীর

কানাইঘাটে শোকের মাতম, কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ প্রবাসীর

কাতারের সানাইয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছ...

দাম কমল এলপি গ্যাসের-সন্ধ্যা থেকে কার্যকর

দাম কমল এলপি গ্যাসের-সন্ধ্যা থেকে কার্যকর

জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

২২ হাজার কৃষকের মোবাইলে অর্থ পাঠিয়ে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন

২২ হাজার কৃষকের মোবাইলে অর্থ পাঠিয়ে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন

তারেক রহমান টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় টাঙ্গা...

রাজধানীর ৭ পাম্পে আজ থেকে অ্যাপেই মিলবে তেল

রাজধানীর ৭ পাম্পে আজ থেকে অ্যাপেই মিলবে তেল

ঢাকার ৭টি পাম্পে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না তেল—জানুন নতুন নিয়ম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...