ঢাকা এডিটোরিয়াল

মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা

জাতীয়||
Share:
মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা মঙ্গলবার শেষ হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হবে। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ করার বিধান রয়েছে।


নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা বন্ধ হয়ে যাবে।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ হবে।

শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত থাকায় ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই দেশের ৪৯টি জেলায় রিটার্নিং অফিসারদের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে, বাকি জেলাগুলোতে রবিবারের মধ্যে পৌঁছে যাবে।


মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ ভোটার ভোট দিতে পারবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।

৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার ঝালকাঠি-১ আসনে ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন, সর্বোচ্চ গাজীপুর-২ আসনে ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। এবার মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৪, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৫।

বৃহত্তম দল হিসেবে বিএনপি ২৯১ জন প্রার্থী দিয়েছে। সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে।


ঢাকা-১২ আসনে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, পিরোজপুর-১ আসনে সবচেয়ে কম ২ জন।

নির্বাচনী দায়িত্ব পালনে প্রায় ৮ লাখ কর্মকর্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবেন। এছাড়া ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৭ হাজার ৯৯৭ জন কেন্দ্রীয়ভাবে, ৪৭ হাজার ৪৫৭ জন স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করবেন। প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষকও থাকবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সম্পর্কিত সংবাদ

দেশে চিহ্নিত নদী দখলদার প্রায় ২২ হাজার, সংসদে জানালেন নৌপরিবহনমন্ত্রী

দেশে চিহ্নিত নদী দখলদার প্রায় ২২ হাজার, সংসদে জানালেন নৌপরিবহনমন্ত্রী

বাংলাদেশে মোট ১ হাজার ৪১৫টি নদী রয়েছে এবং ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২১ হাজার ৯৮৮ জন অবৈধ নদী দখলকা...

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

কানাইঘাটে শোকের মাতম, কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ প্রবাসীর

কানাইঘাটে শোকের মাতম, কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ প্রবাসীর

কাতারের সানাইয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছ...

দাম কমল এলপি গ্যাসের-সন্ধ্যা থেকে কার্যকর

দাম কমল এলপি গ্যাসের-সন্ধ্যা থেকে কার্যকর

জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

২২ হাজার কৃষকের মোবাইলে অর্থ পাঠিয়ে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন

২২ হাজার কৃষকের মোবাইলে অর্থ পাঠিয়ে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন

তারেক রহমান টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় টাঙ্গা...

রাজধানীর ৭ পাম্পে আজ থেকে অ্যাপেই মিলবে তেল

রাজধানীর ৭ পাম্পে আজ থেকে অ্যাপেই মিলবে তেল

ঢাকার ৭টি পাম্পে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না তেল—জানুন নতুন নিয়ম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

আমদানি বৃদ্ধি ও রপ্তানি কমায় বাণিজ্যঘাটতি বেড়ে ১৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৬ দশমিক ৯১ বি...

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...