ঢাকা এডিটোরিয়াল

বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন পিসিবি চেয়ারম্যান

খেলাধুলা||
Share:
বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন পিসিবি চেয়ারম্যান
বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন পিসিবি চেয়ারম্যান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশ বাদ পড়ার ঘটনায় পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পর বিষয়টি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বিশ্বকাপ বয়কট প্রসঙ্গ।

পাকিস্তান অবজারভার জানিয়েছে, এ পরিস্থিতিতে সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন। বৈঠকে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গেও আলোচনা করবেন পিসিবি চেয়ারম্যান। ফেডারেল তথ্য প্রতিমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্তে সরকার সরাসরি যুক্ত থাকবে এবং সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জনগণকে জানানো হবে।

এর আগে বাংলাদেশের অবস্থানকে ‘নীতিগত’ উল্লেখ করে তাদের প্রতি সমর্থন জানান মহসিন নাকভি। তিনি আইসিসির সিদ্ধান্তকে ‘দ্বৈত মানদণ্ডের’ উদাহরণ হিসেবে আখ্যা দেন এবং বলেন, ক্রিকেটকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা কারও জন্যই মঙ্গলজনক নয়।

নাকভি আরও বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির চেয়ে পাকিস্তান সরকারের কাছে বেশি জবাবদিহি করে। ফলে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকেই আসবে।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তাজনিত কারণে ভারতে না খেলে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। পরে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্ত বহাল থাকলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনা করতে পারে বলে আলোচনা চলছে।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

মিরপুরের আগে বদলে যাওয়া ড্রেসিংরুম: অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের নীরব অঙ্ক

মিরপুরের আগে বদলে যাওয়া ড্রেসিংরুম: অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের নীরব অঙ্ক

বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে খুব বড় বিস্ফোরণ নেই; আছে ছোট ছোট সংকেত। কিন্তু স্কোয়াড ঘ...

পুরোনো মেরুদণ্ড, নতুন রক্ত: আর্জেন্টিনার শিরোপা-রক্ষার আসল মানচিত্র

পুরোনো মেরুদণ্ড, নতুন রক্ত: আর্জেন্টিনার শিরোপা-রক্ষার আসল মানচিত্র

চ্যাম্পিয়ন যখন শিরোপা রক্ষা করতে নামে, তখন তার সবচেয়ে বড় প্রতিপক্ষ প্রায়ই প্রতিদ্বন্দ্বী নয়—নিজ...

ঘড়ির কাঁটা, বাঁশি আর বিশ্বকাপের নতুন শাসন

ঘড়ির কাঁটা, বাঁশি আর বিশ্বকাপের নতুন শাসন

ফুটবল এতদিন সময় মাপত আবেগে—এখন তা মাপবে আঙুল তুলে ধরা পাঁচ সেকেন্ডে। ২০২৬ বিশ্বকাপের আগে IFAB যে নত...

শীর্ষে ফ্রান্স-স্পেন, ছয়ে ব্রাজিল; আর্জেন্টিনা কততে?

শীর্ষে ফ্রান্স-স্পেন, ছয়ে ব্রাজিল; আর্জেন্টিনা কততে?

তালিকায় প্রায় ১.৪৬ বিলিয়ন ইউরো বাজারমূল্য নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। এরপর ১.৪১ বিলিয়ন ও ১.৪০ বিলিয়ন ইউ...

বিশ্বকাপের আগে সংখ্যার মহাকাব্য, ফুটবলের মঞ্চে নতুন ইতিহাসের অপেক্ষা

বিশ্বকাপের আগে সংখ্যার মহাকাব্য, ফুটবলের মঞ্চে নতুন ইতিহাসের অপেক্ষা

যত এগিয়ে আসে, ফুটবল ততই পরিণত হয় কেবল একটি খেলাকে ছাড়িয়ে এক বৈশ্বিক আবেগে। মাঠের বাইরে তখন সংখ্যাগুল...

রুম নম্বর ২০২, আরেকটি ‘মহাজাগতিক সংকেত’ আর্জেন্টাইন ভক্তদের জন্য

রুম নম্বর ২০২, আরেকটি ‘মহাজাগতিক সংকেত’ আর্জেন্টাইন ভক্তদের জন্য

ফুটবল সবসময় শুধু মাঠের খেলা নয়; কখনো কখনো এটি বিশ্বাস, অনুভূতি আর রহস্যময় প্রতীকেরও গল্প। বিশ্বকাপ এ...

ভারতের বুকে এক টুকরো পর্তুগাল

ভারতের বুকে এক টুকরো পর্তুগাল

২৮ মে, রাত প্রায় ১২টা। মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের আলো নিভে গেছে বেশ আগেই, রাস্তাঘাটও প্রা...

গোল বাতিল থেকে লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন নিয়ম

গোল বাতিল থেকে লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন নিয়ম

শুধু গোল করা বা গোল ঠেকানোই নয়, ফুটবলে কখনো কখনো পার্থক্য গড়ে দেয় রেফারির সিদ্ধান্তও। এবার বিশ্বক...

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

আল নাসরের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আল-ফায়হার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং চোটে পড়ার ...

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে ‘প্লেয়ার অব ...