ঢাকা এডিটোরিয়াল

নিজের মনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন? বাইপোলার ডিসঅর্ডার হতে পারে কারণ

স্বাস্থ্য||
Share:
নিজের মনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন? বাইপোলার ডিসঅর্ডার হতে পারে কারণ
বাইপোলার ডিসঅর্ডার হলো একটি দীর্ঘস্থায়ী মানসিক সমস্যা, যেখানে মেজাজের চরম ওঠানামা দেখা দেয়।

বাইপোলার ডিসঅর্ডার হলো দীর্ঘস্থায়ী একটি মানসিক সমস্যা, যেখানে মানুষের মেজাজ বা মনের অবস্থা ও শক্তির স্তরে তীব্র পরিবর্তন ঘটে। এই রোগে আক্রান্ত ব্যক্তি কখনো অতিরিক্ত আনন্দ বা উত্তেজনা (ম্যানিয়া) অনুভব করেন, আবার কখনো গভীর বিষণ্ণতায় (ডিপ্রেশন) ডুবে যান। সঠিক চিকিৎসা ও সচেতনতার মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণে রেখে সাধারণ জীবনযাপন করা সম্ভব।

বাইপোলার ডিসঅর্ডারের প্রধান দুই ধাপ হলো:

১. ম্যানিক পর্ব (অতিরিক্ত উত্তেজনা) – ব্যক্তি অস্বাভাবিক আনন্দ অনুভব করে, দ্রুত কথা বলে, ঘুমের প্রয়োজন কমে যায় এবং হঠকারী বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন।
২. বিষণ্ণতাপর্ব (চরম হতাশা) – ব্যক্তি প্রচণ্ড বিষণ্ণ থাকে, কাজে উৎসাহ হারায়, ক্লান্তি অনুভব করে এবং ঘুমের অনিয়ম দেখা দেয়।

মেজাজ মাঝে মাঝে স্বাভাবিকও থাকে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ইউথাইমিয়া’ নামে পরিচিত।

বাইপোলার ডিসঅর্ডারের ধরন:

  • বাইপোলার ওয়ান: এক সপ্তাহ স্থায়ী তীব্র ম্যানিক পর্ব, প্রয়োজন হতে পারে হাসপাতালে ভর্তি।

  • বাইপোলার টু: বিষণ্ণতা বেশি, ম্যানিয়ার বদলে হাইপোম্যানিয়া দেখা দেয়।

  • সাইক্লোথাইমিক: দুই বছর ধরে মেজাজ ওঠানামা, তবে লক্ষণ তীব্র নয়।

কারণ ও ঝুঁকি:
বংশগতিজনিত কারণ, মস্তিষ্কের গঠনগত পরিবর্তন এবং অতিরিক্ত মানসিক চাপ। সাধারণত ২৫ বছর বয়সে লক্ষণ দেখা দেয়।

চিকিৎসা ও প্রতিকার:

  • ওষুধ: মেজাজ স্থিতিশীল রাখার জন্য মুড স্টেবিলাইজার বা অন্যান্য ওষুধ।

  • টক থেরাপি: কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে নেতিবাচক চিন্তা পরিবর্তন শেখানো।

  • জীবনযাত্রার পরিবর্তন: নিয়মিত ব্যায়াম, সময়মতো ঘুম, ধ্যান, এবং নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকা।

  • পরিবারের সহযোগিতা: প্রিয়জনদের মানসিক সমর্থন রোগীকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে।

মনে রাখা জরুরি, বাইপোলার ডিসঅর্ডার মানেই জীবন শেষ নয়। সঠিক চিকিৎসা ও নিয়ম মেনে চললে রোগীও সাধারণ মানুষের মতো সফল ও সুন্দর জীবনযাপন করতে পারেন।

সম্পর্কিত সংবাদ

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

বিশিষ্টজনের সম্মানে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ইফতার

বিশিষ্টজনের সম্মানে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্টজনদের সম্মানে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাত...

বারবার অ্যালার্ম স্নুজ করার ফলে শরীরে যেসব দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে

বারবার অ্যালার্ম স্নুজ করার ফলে শরীরে যেসব দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে

অ্যালার্ম ঘড়ির ‘স্নুজ’ বোতামটি সকালের ঘুমের জন্য অনেকের প্রিয়। তবে কয়েক মিনিটের বাড়তি ঘুম দীর্ঘমেয়াদ...

অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক ৫ আঁশসমৃদ্ধ খাবার

অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে সহায়ক ৫ আঁশসমৃদ্ধ খাবার

আধুনিক জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস ও মানসিক চাপের প্রভাবে হজমজনিত সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষজ্...

যে ৩ কারণে মশার উপদ্রব বেড়েছে: কীটতত্ত্ববিদের ব্যাখ্যা

যে ৩ কারণে মশার উপদ্রব বেড়েছে: কীটতত্ত্ববিদের ব্যাখ্যা

শীতের বিদায়ের পর বসন্তের আগমনে প্রকৃতিতে পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশে মশার উপদ্রব ভয়াবহ রূপ নিয়েছে। র...

সুস্থ হার্ট, সুন্দর জীবন: হৃদরোগের ঝুঁকি কমানোর ৬ সহজ উপায়

সুস্থ হার্ট, সুন্দর জীবন: হৃদরোগের ঝুঁকি কমানোর ৬ সহজ উপায়

হৃদরোগ, বিশেষ করে রক্তনালীতে চর্বি জমে অক্সিজেন চলাচলে বাধা সৃষ্টিকারী সিএডি (কোরনারি আর্টারি ডিজিজ)...

অল্প টাকায় সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে : মির্জা ফখরুল

অল্প টাকায় সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ যেন উন্নত ...

শারীরিক ব্যায়াম যেভাবে ভালো রাখে মস্তিষ্ক, জানালেন বিশেষজ্ঞ

শারীরিক ব্যায়াম যেভাবে ভালো রাখে মস্তিষ্ক, জানালেন বিশেষজ্ঞ

জিম মানেই শুধু বডি বানানো বা ওজন কমানো নয়, এটি মস্তিষ্ককে তরুণ রাখারও এক মহৌষধ। হায়দরাবাদের অ্যাপোলো...

দেশে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, নির্বাচনী ইশতেহারে স্বাস্...

ইফতারে জিরা পানির জাদুকরী উপকারিতা

ইফতারে জিরা পানির জাদুকরী উপকারিতা

রমজানে সারাদিন রোজা রাখার পর শরীরকে সতেজ রাখতে অনেকেই ইফতারে জিরা পানি পান করেন। রান্নাঘরের পরিচিত ম...