ঢাকা এডিটোরিয়াল

ট্রাম্পের কারণে ২০২৬ বিশ্বকাপ বয়কটের ভাবনায় জার্মানি

খেলাধুলা||
Share:
ট্রাম্পের কারণে ২০২৬ বিশ্বকাপ বয়কটের ভাবনায় জার্মানি
ট্রাম্পের কারণে ২০২৬ বিশ্বকাপ বয়কটের ভাবনায় জার্মানি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের জেরে ২০২৬ ফুটবল বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) নির্বাহী কমিটির সদস্য ওকে গটলিশ। তিনি বুন্দেসলিগার ক্লাব সেন্ট পাউলির সভাপতি এবং ডিএফবির ১০ জন সহসভাপতির একজন।

জার্মান সংবাদমাধ্যম মর্গেনপোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে গটলিশ বলেন, আশির দশকে অলিম্পিক গেমস বয়কটের পেছনে যে যুক্তিগুলো ছিল, বর্তমান পরিস্থিতিতে তার চেয়েও বড় হুমকি তৈরি হয়েছে। তাই বিশ্বকাপ বয়কট নিয়ে আলোচনা জরুরি।

মূলত গ্রিনল্যান্ড দখলের প্রস্তাব এবং একাধিক ইউরোপীয় দেশের ওপর শুল্ক আরোপের হুমকির কারণে ইউরোপে বিভাজন সৃষ্টি করেছেন ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রদেশগুলোর সম্পর্ক এমন পর্যায়ে যেতে পারে, যা ন্যাটো জোটের স্থিতিশীলতাকেও প্রশ্নের মুখে ফেলছে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২২ কাতার বিশ্বকাপের প্রসঙ্গ টেনে গটলিশ বলেন, কাতারের আয়োজন তখন রাজনৈতিক হিসেবে বিবেচিত হয়েছিল, অথচ এখন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তা উপেক্ষা করা হচ্ছে—যা তাকে গভীরভাবে বিরক্ত করছে।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে হতাশাজনক পারফরম্যান্স করলেও, গটলিশের মতে, নৈতিক অবস্থান ও মূল্যবোধ রক্ষার প্রশ্নে খেলাধুলার সাফল্য মুখ্য হতে পারে না। তিনি বলেন, একজন পেশাদার ফুটবলারের ক্যারিয়ার কখনোই অসংখ্য মানুষের নিরাপত্তা ও অধিকার থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়।

উল্লেখ্য, ২০২৬ ফুটবল বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হবে। যৌথভাবে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইতিমধ্যে বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য এবং যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে কিছু দেশের সমর্থকদের প্রবেশে বাধা সৃষ্টি হওয়ায় সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন।

সম্পর্কিত সংবাদ

মিরপুরের আগে বদলে যাওয়া ড্রেসিংরুম: অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের নীরব অঙ্ক

মিরপুরের আগে বদলে যাওয়া ড্রেসিংরুম: অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের নীরব অঙ্ক

বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে খুব বড় বিস্ফোরণ নেই; আছে ছোট ছোট সংকেত। কিন্তু স্কোয়াড ঘ...

পুরোনো মেরুদণ্ড, নতুন রক্ত: আর্জেন্টিনার শিরোপা-রক্ষার আসল মানচিত্র

পুরোনো মেরুদণ্ড, নতুন রক্ত: আর্জেন্টিনার শিরোপা-রক্ষার আসল মানচিত্র

চ্যাম্পিয়ন যখন শিরোপা রক্ষা করতে নামে, তখন তার সবচেয়ে বড় প্রতিপক্ষ প্রায়ই প্রতিদ্বন্দ্বী নয়—নিজ...

ঘড়ির কাঁটা, বাঁশি আর বিশ্বকাপের নতুন শাসন

ঘড়ির কাঁটা, বাঁশি আর বিশ্বকাপের নতুন শাসন

ফুটবল এতদিন সময় মাপত আবেগে—এখন তা মাপবে আঙুল তুলে ধরা পাঁচ সেকেন্ডে। ২০২৬ বিশ্বকাপের আগে IFAB যে নত...

শীর্ষে ফ্রান্স-স্পেন, ছয়ে ব্রাজিল; আর্জেন্টিনা কততে?

শীর্ষে ফ্রান্স-স্পেন, ছয়ে ব্রাজিল; আর্জেন্টিনা কততে?

তালিকায় প্রায় ১.৪৬ বিলিয়ন ইউরো বাজারমূল্য নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। এরপর ১.৪১ বিলিয়ন ও ১.৪০ বিলিয়ন ইউ...

বিশ্বকাপের আগে সংখ্যার মহাকাব্য, ফুটবলের মঞ্চে নতুন ইতিহাসের অপেক্ষা

বিশ্বকাপের আগে সংখ্যার মহাকাব্য, ফুটবলের মঞ্চে নতুন ইতিহাসের অপেক্ষা

যত এগিয়ে আসে, ফুটবল ততই পরিণত হয় কেবল একটি খেলাকে ছাড়িয়ে এক বৈশ্বিক আবেগে। মাঠের বাইরে তখন সংখ্যাগুল...

রুম নম্বর ২০২, আরেকটি ‘মহাজাগতিক সংকেত’ আর্জেন্টাইন ভক্তদের জন্য

রুম নম্বর ২০২, আরেকটি ‘মহাজাগতিক সংকেত’ আর্জেন্টাইন ভক্তদের জন্য

ফুটবল সবসময় শুধু মাঠের খেলা নয়; কখনো কখনো এটি বিশ্বাস, অনুভূতি আর রহস্যময় প্রতীকেরও গল্প। বিশ্বকাপ এ...

ভারতের বুকে এক টুকরো পর্তুগাল

ভারতের বুকে এক টুকরো পর্তুগাল

২৮ মে, রাত প্রায় ১২টা। মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের আলো নিভে গেছে বেশ আগেই, রাস্তাঘাটও প্রা...

গোল বাতিল থেকে লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন নিয়ম

গোল বাতিল থেকে লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন নিয়ম

শুধু গোল করা বা গোল ঠেকানোই নয়, ফুটবলে কখনো কখনো পার্থক্য গড়ে দেয় রেফারির সিদ্ধান্তও। এবার বিশ্বক...

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

আল নাসরের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আল-ফায়হার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং চোটে পড়ার ...

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে ‘প্লেয়ার অব ...