ঢাকা এডিটোরিয়াল

চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক

খেলাধুলা||
Share:
চতুর্থ বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক
শোয়েব মালিক গুজব উড়িয়ে দিয়ে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখার আহ্বান জানিয়েছেন

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক চতুর্থবার বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, তিনি নাকি আবারও বিয়ের পরিকল্পনা করছেন। তবে এক বিস্তারিত বিবৃতিতে এসব খবরকে ‘মিথ্যা ও মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

মালিক বলেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে তার বর্তমান স্ত্রী সানা জাভেদকে নিয়ে কটূক্তি ও ট্রলিংয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। মালিকের ভাষায়, ‘আমার নীরবতাকে যেন দুর্বলতা ভেবে নেওয়া হয়েছে। কিন্তু যখন বিষয়টি পরিবারকে প্রভাবিত করে, তখন চুপ থাকা সম্ভব নয়।’

উল্লেখ্য, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে মালিকের বৈবাহিক সম্পর্ক ২০২৩ সালে পারস্পরিক সম্মতিতে শেষ হয়। তাদের একটি পুত্রসন্তান রয়েছে। এরপর ২০২৪ সালের ১৯ জানুয়ারি করাচিতে একান্ত নিকাহ অনুষ্ঠানে সানা জাভেদকে বিয়ে করেন তিনি। এর আগে ২০০২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত আয়েশা সিদ্দিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন মালিক।


বিবৃতিতে মালিক বলেন, ‘২০২৩ সালের শুরুর দিকেই আমার দ্বিতীয় বিবাহের ইতি ঘটে। পারস্পরিক সম্মতিতে আমরা সন্তানের সহ-অভিভাবকত্বে থাকার সিদ্ধান্ত নিই। এরপরই আমি পুনরায় বিয়ে করি। পরিবারকে সম্মান জানিয়ে আমি সবসময় ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চেয়েছি। কিন্তু আমার নীরবতাকে যেন সহজভাবে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, তার ছেলে এখন এমন বয়সে পৌঁছেছে, যখন এসব ভুয়া ও ভিত্তিহীন খবর পড়তে পারে। এ কারণেই তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন।

‘দায়িত্বশীল আচরণ করুন; কয়েকটা লাইক-ভিউয়ের চেয়ে জীবনে আরো অনেক কিছু আছে। আপনাদের মতো আমিও একটি পরিবার নিয়ে বাঁচি। আশা করি আমার এই বার্তাকে ইতিবাচকভাবে নেওয়া হবে এবং ব্যক্তিগত জীবন নিয়ে অনুমান-রসিকতা বন্ধ হবে। তা না হলে আমার টিম কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে,’—যোগ করেছেন মালিক।

সম্পর্কিত সংবাদ

মিরপুরের আগে বদলে যাওয়া ড্রেসিংরুম: অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের নীরব অঙ্ক

মিরপুরের আগে বদলে যাওয়া ড্রেসিংরুম: অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের নীরব অঙ্ক

বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে খুব বড় বিস্ফোরণ নেই; আছে ছোট ছোট সংকেত। কিন্তু স্কোয়াড ঘ...

পুরোনো মেরুদণ্ড, নতুন রক্ত: আর্জেন্টিনার শিরোপা-রক্ষার আসল মানচিত্র

পুরোনো মেরুদণ্ড, নতুন রক্ত: আর্জেন্টিনার শিরোপা-রক্ষার আসল মানচিত্র

চ্যাম্পিয়ন যখন শিরোপা রক্ষা করতে নামে, তখন তার সবচেয়ে বড় প্রতিপক্ষ প্রায়ই প্রতিদ্বন্দ্বী নয়—নিজ...

ঘড়ির কাঁটা, বাঁশি আর বিশ্বকাপের নতুন শাসন

ঘড়ির কাঁটা, বাঁশি আর বিশ্বকাপের নতুন শাসন

ফুটবল এতদিন সময় মাপত আবেগে—এখন তা মাপবে আঙুল তুলে ধরা পাঁচ সেকেন্ডে। ২০২৬ বিশ্বকাপের আগে IFAB যে নত...

শীর্ষে ফ্রান্স-স্পেন, ছয়ে ব্রাজিল; আর্জেন্টিনা কততে?

শীর্ষে ফ্রান্স-স্পেন, ছয়ে ব্রাজিল; আর্জেন্টিনা কততে?

তালিকায় প্রায় ১.৪৬ বিলিয়ন ইউরো বাজারমূল্য নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। এরপর ১.৪১ বিলিয়ন ও ১.৪০ বিলিয়ন ইউ...

বিশ্বকাপের আগে সংখ্যার মহাকাব্য, ফুটবলের মঞ্চে নতুন ইতিহাসের অপেক্ষা

বিশ্বকাপের আগে সংখ্যার মহাকাব্য, ফুটবলের মঞ্চে নতুন ইতিহাসের অপেক্ষা

যত এগিয়ে আসে, ফুটবল ততই পরিণত হয় কেবল একটি খেলাকে ছাড়িয়ে এক বৈশ্বিক আবেগে। মাঠের বাইরে তখন সংখ্যাগুল...

রুম নম্বর ২০২, আরেকটি ‘মহাজাগতিক সংকেত’ আর্জেন্টাইন ভক্তদের জন্য

রুম নম্বর ২০২, আরেকটি ‘মহাজাগতিক সংকেত’ আর্জেন্টাইন ভক্তদের জন্য

ফুটবল সবসময় শুধু মাঠের খেলা নয়; কখনো কখনো এটি বিশ্বাস, অনুভূতি আর রহস্যময় প্রতীকেরও গল্প। বিশ্বকাপ এ...

ভারতের বুকে এক টুকরো পর্তুগাল

ভারতের বুকে এক টুকরো পর্তুগাল

২৮ মে, রাত প্রায় ১২টা। মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের আলো নিভে গেছে বেশ আগেই, রাস্তাঘাটও প্রা...

গোল বাতিল থেকে লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন নিয়ম

গোল বাতিল থেকে লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন নিয়ম

শুধু গোল করা বা গোল ঠেকানোই নয়, ফুটবলে কখনো কখনো পার্থক্য গড়ে দেয় রেফারির সিদ্ধান্তও। এবার বিশ্বক...

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

আল নাসরের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আল-ফায়হার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং চোটে পড়ার ...

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে ‘প্লেয়ার অব ...