ঢাকা এডিটোরিয়াল

ইতিহাস গড়লেন হল্যান্ড

খেলাধুলা||
Share:
ইতিহাস গড়লেন হল্যান্ড
ইতিহাস গড়লেন হল্যান্ড

ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হল্যান্ড প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম সময়ে ১০০ গোল পূর্ণ করে নতুন রেকর্ড গড়েছেন। মঙ্গলবার ক্র্যাভেন কটেজে ফুলহ্যামের বিপক্ষে রোমাঞ্চকর ৫-৪ গোলের জয়ে ১৭ মিনিটে তার দুর্দান্ত বাম-পায়ের শটেই আসে মাইলফলকটি। জেরেমি দকুর ক্রস থেকে প্রথম ছোঁয়ায় গোল করেন হল্যান্ড। আর তাতেই পূর্ণ হয় মাত্র ১১১ ম্যাচে ১০০ গোল।

এর আগে অ্যালান শিয়ারার ছিলেন দ্রুততম ১০০ গোলে রেকর্ডধারী। শিয়ারার ১২৪ ম্যাচে এ অর্জন করেছিলেন। এত বড় সাফল্যেও বিস্মিত সিটি কোচ পেপ গুয়ার্দিওলা বলেন, ‘ও যখন এসেছিল, তখন কেউ ১১১ ম্যাচে ১০০ গোল করবে বললে আমি বিশ্বাসই করতাম না। সংখ্যাটা অবিশ্বাস্য। আজ সে অসাধারণ খেলেছে।

হালান্ড নিজেও আবেগাপ্লুত। তিনি বলেন, ‘গর্বের মুহূর্ত। ১০০-এর ক্লাব। এটা বিশাল ব্যাপার। এত দ্রুত করতে পারা অসাধারণ। আমি খুশি ও গর্বিত। তিনি আরো বলেন, ‘সিটির স্ট্রাইকার হিসেবে গোল করাই আমার কাজ। আমি সেটা মন্দ করি না! আজ হ্যাটট্রিকও হতে পারত। আরো অনুশীলন দরকার।

গত দুই ম্যাচে নিউক্যাসল ও লিডসের বিপক্ষে সুযোগ নষ্ট করে ৯৯ তেই আটকে ছিলেন হল্যান্ড। কিন্তু ফুলহ্যামের বিপক্ষে কোনো ভুল হয়নি। চলতি মৌসুমে ১৫ গোল নিয়ে ইতোমধ্যেই লিগের শীর্ষ স্কোরার তিনি।

প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোলদাতা

১. আর্লিং হল্যান্ড – ১১১ ম্যাচ

২. অ্যালান শিয়ারার – ১২৪ ম্যাচ

৩. হ্যারি কেইন – ১৪১ ম্যাচ

৪. সার্জিও আগুয়েরো – ১৪৭ ম্যাচ

৫. থিয়েরি অঁরি – ১৬০ ম্যাচ

৬. মোহাম্মদ সালাহ – ১৬২ ম্যাচ

৭. ইয়ান রাইট – ১৭৩ ম্যাচ

৮. রবি ফাউলার – ১৭৫ ম্যাচ

৯. লেস ফের্দিনান্দ – ১৭৮ ম্যাচ

১০. মাইকেল ওয়েইন – ১৮৫ ম্যাচ

১১. অ্যান্ডি কোল – ১৮৫ ম্যাচ।

সম্পর্কিত সংবাদ

মিরপুরের আগে বদলে যাওয়া ড্রেসিংরুম: অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের নীরব অঙ্ক

মিরপুরের আগে বদলে যাওয়া ড্রেসিংরুম: অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের নীরব অঙ্ক

বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে খুব বড় বিস্ফোরণ নেই; আছে ছোট ছোট সংকেত। কিন্তু স্কোয়াড ঘ...

পুরোনো মেরুদণ্ড, নতুন রক্ত: আর্জেন্টিনার শিরোপা-রক্ষার আসল মানচিত্র

পুরোনো মেরুদণ্ড, নতুন রক্ত: আর্জেন্টিনার শিরোপা-রক্ষার আসল মানচিত্র

চ্যাম্পিয়ন যখন শিরোপা রক্ষা করতে নামে, তখন তার সবচেয়ে বড় প্রতিপক্ষ প্রায়ই প্রতিদ্বন্দ্বী নয়—নিজ...

ঘড়ির কাঁটা, বাঁশি আর বিশ্বকাপের নতুন শাসন

ঘড়ির কাঁটা, বাঁশি আর বিশ্বকাপের নতুন শাসন

ফুটবল এতদিন সময় মাপত আবেগে—এখন তা মাপবে আঙুল তুলে ধরা পাঁচ সেকেন্ডে। ২০২৬ বিশ্বকাপের আগে IFAB যে নত...

শীর্ষে ফ্রান্স-স্পেন, ছয়ে ব্রাজিল; আর্জেন্টিনা কততে?

শীর্ষে ফ্রান্স-স্পেন, ছয়ে ব্রাজিল; আর্জেন্টিনা কততে?

তালিকায় প্রায় ১.৪৬ বিলিয়ন ইউরো বাজারমূল্য নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। এরপর ১.৪১ বিলিয়ন ও ১.৪০ বিলিয়ন ইউ...

বিশ্বকাপের আগে সংখ্যার মহাকাব্য, ফুটবলের মঞ্চে নতুন ইতিহাসের অপেক্ষা

বিশ্বকাপের আগে সংখ্যার মহাকাব্য, ফুটবলের মঞ্চে নতুন ইতিহাসের অপেক্ষা

যত এগিয়ে আসে, ফুটবল ততই পরিণত হয় কেবল একটি খেলাকে ছাড়িয়ে এক বৈশ্বিক আবেগে। মাঠের বাইরে তখন সংখ্যাগুল...

রুম নম্বর ২০২, আরেকটি ‘মহাজাগতিক সংকেত’ আর্জেন্টাইন ভক্তদের জন্য

রুম নম্বর ২০২, আরেকটি ‘মহাজাগতিক সংকেত’ আর্জেন্টাইন ভক্তদের জন্য

ফুটবল সবসময় শুধু মাঠের খেলা নয়; কখনো কখনো এটি বিশ্বাস, অনুভূতি আর রহস্যময় প্রতীকেরও গল্প। বিশ্বকাপ এ...

ভারতের বুকে এক টুকরো পর্তুগাল

ভারতের বুকে এক টুকরো পর্তুগাল

২৮ মে, রাত প্রায় ১২টা। মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের আলো নিভে গেছে বেশ আগেই, রাস্তাঘাটও প্রা...

গোল বাতিল থেকে লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন নিয়ম

গোল বাতিল থেকে লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন নিয়ম

শুধু গোল করা বা গোল ঠেকানোই নয়, ফুটবলে কখনো কখনো পার্থক্য গড়ে দেয় রেফারির সিদ্ধান্তও। এবার বিশ্বক...

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

রোনালদোর হ্যামস্ট্রিং চোট ভাবনার চেয়েও গুরুতর, স্পেনে চিকিৎসা নেবেন

আল নাসরের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আল-ফায়হার বিপক্ষে ম্যাচে ডান পায়ে হ্যামস্ট্রিং চোটে পড়ার ...

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ তালিকায় ৮ ক্রিকেটার

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে ‘প্লেয়ার অব ...