ঢাকা এডিটোরিয়াল

স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

রাজনীতি||
Share:
স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের হাতে দেশ কখনোই নিরাপদ থাকতে পারে না। শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের পশ্চিম আকচা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “একটি দল এখন ভোট চাইছে, যাদের প্রতীক দাঁড়িপাল্লা। কিন্তু ১৯৭১ সালে তারা স্বাধীনতার পক্ষে ছিল না। তারা অসংখ্য মানুষ হত্যা করেছে, মা-বোনদের ইজ্জত নষ্ট করেছে। আজ পর্যন্ত তারা এসব অপরাধের জন্য ক্ষমা চায়নি।” তিনি বলেন, স্বাধীনতার বিরোধিতাকারীদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া দেশের জন্য ভয়ংকর।

ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “কারও বিকাশ নম্বর দেবেন না। টাকার লোভে পড়বেন না। আপনার ভোট দিয়েই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।” তিনি অভিযোগ করেন, গত ১৫–১৬ বছরে দেশের অর্থনীতি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে, বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। এসব পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি দেশের মানুষের উন্নয়ন ও শান্তির জন্য রাজনীতি করে। “আমরা দীর্ঘ ১৫ বছর খারাপ সময় পার করেছি। এখন পরিবর্তনের সময় এসেছে। সামনে একটি ভালো নির্বাচন হবে, সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবে”—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে আছেন। তার বাবা এই এলাকার জন্য কাজ করেছেন উল্লেখ করে বলেন, “ওনার ছেলে হিসেবে আমিও আপনাদের কাছে এসেছি। এটি আমার শেষ নির্বাচন। আমাকে একবার কাজ করার সুযোগ দিন।”

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরে মির্জা ফখরুল জানান, বিএনপি সরকার গঠন করলে কৃষিঋণসহ বিভিন্ন ধরনের ঋণ মওকুফ করা হবে। মায়েদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে, কৃষকদের কৃষি কার্ড এবং পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। পাশাপাশি শিক্ষিত বেকারদের জন্য ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি আশ্বাস দেন, ক্ষমতায় গেলে দেশজুড়ে শান্তি, শৃঙ্খলা ও সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...