ঢাকা এডিটোরিয়াল

সারা দেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আসিফ মাহমুদ

রাজনীতি||
Share:
সারা দেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আসিফ মাহমুদ
ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ।

গতকাল রাতে আতঙ্কের পরিবেশ তৈরি হলেও বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “সকালবেলা ভোটারের পরিমাণ কিছুটা কম হলেও খুবই সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।”

তিনি জানান, গত দুটি নির্বাচনে তিনি ভোটার থাকলেও ভোট দিতে পারেননি। এবারই প্রথম ভোট দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “এটি আমার মতো চার কোটি তরুণ ভোটারের নতুন অভিজ্ঞতা। সারা দেশের মানুষ যে উল্লাসের মধ্য দিয়ে ভোট দিতে যাচ্ছেন, তা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সব রাজনৈতিক দল ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালালেও বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও মাঠপর্যায়ে ‘না’ ভোটের প্রচারণা করেছে বলে তিনি অভিযোগ করেন। এটি রাজনৈতিক দ্বিচারিতা এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার অভাবের প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি। তবে বিচ্ছিন্ন এমন প্রচেষ্টায় গণভোটে ‘হ্যাঁ’ পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে দাবি করেন আসিফ মাহমুদ।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, কিছু কেন্দ্রে তাদের প্রার্থীর পোলিং এজেন্টদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সংকটকালীন সময়ে প্রশাসনের যথাযথ সাড়া না পাওয়া দুঃখজনক বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, কোনো নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন এবং সবাই যেন নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন—এটি নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...