ঢাকা এডিটোরিয়াল

শেখ হাসিনার রায়কে স্বাগত জানিয়ে জাবিতে শিবিরের মিছিল

রাজনীতি||
Share:
শেখ হাসিনার রায়কে স্বাগত জানিয়ে জাবিতে শিবিরের মিছিল
শেখ হাসিনার রায়কে স্বাগত জানিয়ে জাবিতে শিবিরের মিছিল

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার নির্দেশ দেওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বারা শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। সোমবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মহুয়া তলা থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে সংগঠনটির সদস্য ও জাকসু এজিএস ফেরদৌস আল হাসান বলেন, ‘আজকে খুনি শেখ হাসিনার রায় ঘোষণার পর রায়কে প্রত্যাখ্যান করে ১ হাজার শিক্ষক বিবৃতি দিয়েছে বলে সংবাদ মাধ্যমে এসেছে। সেখানে জাবির কিছু শিক্ষকের নামও আমরা দেখেছি। আজ রাতের মধ্যে এ বিবৃতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার না করলে তাদের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। বহিষ্কৃত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নিতে হবে।

সংগঠনটির দপ্তর সম্পাদক ও জাকসু সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার নিজের প্রতিষ্ঠা করা আদালতে তার বিচার সম্পন্ন হয়েছে। গণহত্যার দেড় বছরের মাথায় এ বিচার একটা বড় বিজয়। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে শেখ হাসিনা ভেবেছিল সব শেষ হয়ে যাবে। কিন্তু নেতৃবৃন্দ সেদিন শেখ হাসিনাকে সতর্ক করেছিল।

আজ শিবির এ দেশে রয়েছে কিন্তু শেখ হাসিনা পালিয়ে আছেন। ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে শেখ হাসিনা আজ নিজেই নিষিদ্ধ।’

এসময় জাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, ‘শেখ হাসিনার ফাঁসির রায় বাংলাদেশের জনগণের প্রাথমিক বিজয়। চূড়ান্ত বিজয় হবে সেদিন যেদিন এ রায় কার্যকর করা হবে। ভারত-বাংলাদেশ সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হতে হবে।

সেজন্য প্রথম শর্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। জাবিতে জুলাই হামলায় জড়িত শিক্ষক-শিক্ষার্থীদের বিচার ও দ্রুত শাস্তির দাবি করে তিনি আরো বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও জুলাই হামলায় জড়িত শিক্ষকদের বিচার নিয়ে টালবাহানা চলছে। দ্রুত এসব শিক্ষকের বিচার করা না হলে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হব আমরা।’

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...