ঢাকা এডিটোরিয়াল

মিরপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ শুরু, উপস্থিত আমির ডা. শফিকুর রহমান

রাজনীতি||
Share:
মিরপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ শুরু, উপস্থিত আমির ডা. শফিকুর রহমান
মিরপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ শুরু, উপস্থিত আমির ডা. শফিকুর রহমান

নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই মিরপুরে জামায়াতে ইসলামীর বড় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

রাজধানী ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছে আদর্শ স্কুল মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচার সমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করল দলটি।

সরেজমিনে দেখা যায়, জোহর নামাজের পর থেকেই আদর্শ স্কুল মাঠে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের ভিড় আরও ঘন হয়ে ওঠে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন।

ইতোমধ্যে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের এমপি পদপ্রার্থী ডা. শফিকুর রহমান। নেতাকর্মীরা তার উপস্থিতিকে ঘিরে স্লোগানে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।

এই সমাবেশের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বলে জানিয়েছেন দলীয় নেতারা। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...