ঢাকা এডিটোরিয়াল

মাঘ মাসে মাথা যদি এত গরম হয়, চৈত্র মাসে কী হবে : জামায়াত আমির

রাজনীতি||
Share:
মাঘ মাসে মাথা যদি এত গরম হয়, চৈত্র মাসে কী হবে : জামায়াত আমির
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান |

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে যুবকদের নেতৃত্বে আমাদের বিপ্লব সফল হয়েছে, সেই যুবকরাই বাংলাদেশের পথ দেখিয়ে দিয়েছে। ডাকসু থেকে শুরু হয়ে জকসু পর্যন্ত সর্বত্র একই চিত্র দেখা গেছে। আমরা চাই দালালমুক্ত, চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ।


তিনি বলেন, আমরা চাই ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিমুক্ত বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ। জনগণ ইতোমধ্যে তাদের রায় দিয়ে দিয়েছে। ১২ তারিখ ইনশাআল্লাহ তাই হবে। এটা দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে। এখন কোন মাস—মাঘ মাস। তো মাঘ মাসে মাথা যদি এত গরম হয়, চৈত্র মাসে কী হবে? ভাই, একটু ঠান্ডা রাখো মাথা।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, যেদিকেই যাই, সেদিকেই মাথা গরমের লক্ষণ ফুটে উঠছে। মানুষ যখন হতাশ হয় এবং নিজের ব্যর্থতার গ্লানি সামনে দেখতে পায়, তখন অনেক সময় ভুলভাল কথাও বলে ফেলে। বাংলাদেশে এখন আমরা সেটাই দেখছি।

তিনি বলেন, যে যুবকরা বুক চিতিয়ে যুদ্ধ করেছে, জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করেছে, গুলির তোয়াক্কা না করে লড়াই করে বাংলাদেশকে পথে এনেছে—এই যুবকরাই আগামীর বাংলাদেশ গড়ে দেবে।

ডা. শফিকুর রহমান বলেন, ২৪ না হলে কি ২৬ পাওয়া যেত? যারা ২৪ স্বীকার করে, তারাই ২৬-এর উত্তরসূরি। আর যারা ২৪ স্বীকার করে না, তাদের জন্য ইনশাআল্লাহ ২৬-এ লাল কার্ড। আমরা বিশ্বাস করি, ১২ তারিখ বাংলাদেশের মানুষ ভুল সিদ্ধান্ত নেবে না।

তিনি আরো বলেন, জুলাই বিপ্লব সফল করতে আমাদের মা-বোনদের অবদান অপরিসীম। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের ওপর হামলার মধ্য দিয়েই দেশে আগুন জ্বলে ওঠে, যা পরদিন সারা দেশে ছড়িয়ে পড়ে। চট্টগ্রামে একজনসহ ছয়জন জুলাই যোদ্ধা জীবন উৎসর্গ করেছেন। বিশেষভাবে স্মরণ করতে হয় আবু সাইদকে, যিনি বুক পেতে দিয়ে শাহাদাত বরণ করেছেন। বীরেরা কখনো পালায় না; হয় বিজয়ী হয়, না হয় শাহাদাত বরণ করে।

জামায়াত আমির বলেন, আবু সাইদ ও তার সঙ্গীরা আমাদের বলে গেছে—তাদের রক্ত ও লাশের সঙ্গে যেন বেইমানি না করা হয়। রাজনীতির নোংরা গলি ছেড়ে পরিষ্কার হাইওয়ে দিয়ে হাঁটতে হবে। আমরা জুলাই শহীদ ও যোদ্ধাদের কথা দিচ্ছি, ইনশাআল্লাহ বেইমানি করব না।

তিনি বলেন, সাড়ে ১৫ বছর আমরা সবাই মজলুম ছিলাম। অথচ ৫ আগস্টের পর কিছু লোক জালিম হয়ে গেছে। চাঁদাবাজি আর করতে দেওয়া হবে না। ১৩ তারিখ থেকে এই কাজ বন্ধ হবে। যারা পরিশুদ্ধ হয়ে ফিরবে, তাদের সম্মানজনক কাজে যুক্ত করা হবে, না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, নেতৃত্বই জাতির মাথা। মাথা ঠিক হলে সব ঠিক হবে। ৫৪ বছরের নেতৃত্ব সুস্থ মাথার প্রমাণ দিতে পারেনি বলেই জনগণের টাকা লুট হয়েছে। ইনসাফের সরকার গঠনের সুযোগ পেলে লুটেরাদের কাছ থেকে সব অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় তহবিলে জমা দেওয়া হবে এবং সেই অর্থ জনগণের উন্নয়নে ব্যয় করা হবে।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...