ঢাকা এডিটোরিয়াল

বাঞ্ছারামপুরে গণসংযোগে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানালেন জোনায়েদ সাকি

রাজনীতি||
Share:
বাঞ্ছারামপুরে গণসংযোগে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানালেন জোনায়েদ সাকি
বাঞ্ছারামপুরে গণসংযোগে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানালেন জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংযোগকালে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জোরালো দাবি জানিয়েছেন বিএনপি ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি অভিযোগ করে বলেন, একটি দল জনসমর্থনের জোয়ার দেখে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে।

গণসংযোগের সময় বক্তব্য রাখতে গিয়ে জোনায়েদ সাকি বলেন, ‘প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তাহলে কোনো নির্বাচন ইঞ্জিনিয়ারিং সফল হবে না। আর যদি নিরপেক্ষতা বজায় না থাকে, তাহলে বাঞ্ছারামপুরের মানুষ তার উপযুক্ত জবাব দেবে।’ তিনি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাঞ্ছারামপুরের দীর্ঘদিনের সমস্যাগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই অঞ্চল অবহেলা, দুর্নীতি ও বৈষম্যের শিকার। স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের সংকট আর চলতে দেওয়া যায় না। মানুষ এখন পরিবর্তন, উন্নয়ন ও ন্যায্য অধিকার চায়।’

নিজের নির্বাচনী পরিকল্পনা প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, নির্বাচিত হলে তিনি বাঞ্ছারামপুরকে কেবল একটি উপজেলা হিসেবে নয়, বরং একটি পরিকল্পিত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে চান। তাঁর অগ্রাধিকার তালিকায় রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট দূর করা, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, নদীভাঙন রোধ, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যুবকদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘জনগণের অর্থ লুটপাটের কোনো সুযোগ দেওয়া হবে না। বাঞ্ছারামপুরকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও বৈষম্যহীন জনপদে পরিণত করাই আমাদের লক্ষ্য।’

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে ডোর-টু-ডোর গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন জোনায়েদ সাকি। তিনি যেখানেই গেছেন, সেখানেই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ মিছিলে রূপ নেয়। চায়ের দোকান, বাজার ও ভোটারদের বাড়িতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

স্থানীয় ভোটারদের অনেকেই গণসংহতি আন্দোলনের প্রতীক ‘মাথাল’কে বিএনপির ধানের শীষের বিকল্প হিসেবে দেখছেন বলে জানান। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বাঞ্ছারামপুর আসনে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও প্রকাশ্যে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

স্থানীয় বিএনপি নেতা জয়নাল আবেদীন বলেন, ‘আমি বিএনপির একজন কর্মী। দল যে প্রার্থী দিয়েছে, তাকে আমরা সবাই মিলে বিপুল ভোটে বিজয়ী করব।’
আইয়ুবপুর ইউনিয়নে অনুষ্ঠিত পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড শুকরি সেলিম, বিএনপি নেতা জয়নাল আবেদীনসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।

অন্যান্য বক্তারা বলেন, বিএনপি জোটের প্রার্থী হিসেবে জোনায়েদ সাকি সাধারণ মানুষের কথা বলেন, মাঠের বাস্তবতা বোঝেন এবং বাঞ্ছারামপুরের উন্নয়নে একটি স্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন, যা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...