ঢাকা এডিটোরিয়াল

ফরিদপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

রাজনীতি||
Share:
ফরিদপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন
ফরিদপুর-৩ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ড, উত্তেজনা বিরাজ করছে নির্বাচনী মাঠে।

ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে একসময় কে বা কারা পরিকল্পিতভাবে নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয় সূত্র জানায়, ক্যাম্পটি সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় মাগুরা-ঢাকা মহাসড়কের তেঁতুলতলা বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে অবস্থিত। কানাইপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদের উদ্যোগে স্থাপিত ক্যাম্পটিতে আগুনে একটি বড় নির্বাচনী ব্যানার, একটি টেবিল এবং ডেকোরেটরের কিছু কাপড় আংশিকভাবে পুড়ে গেছে।

এ ঘটনায় আসনটির নির্বাচনী মাঠে উত্তেজনা বিরাজ করছে। কানাইপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাজা শেখ বলেন, ‘ফজরের নামাজ শেষে মৃগী আঙ্গিনা মসজিদ থেকে বের হয়ে দেখি ক্যাম্পে আগুন জ্বলছে। দ্রুত স্থানীয়দের খবর দিই। এরপর সবার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

স্থানীয়রা জানান, সময়মতো আগুন নেভানো না হলে আশপাশের দোকান ও স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

ক্যাম্পে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ছুটে আসেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, এটি নির্বাচনী পরিবেশ অশান্ত করার পরিকল্পিত অপচেষ্টা। নির্বাচনের আগে এমন ঘটনা সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ও উৎকণ্ঠা সৃষ্টি করতে পারে।

ফরিদপুর সদরের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। এ ব্যাপারে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।

আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ফরিদপুর জেলার চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের নিয়ে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক জীবনে প্রথমবার সরাসরি ফরিদপুর শহরে আসছেন তারেক রহমান। তার আগমনের খবরে জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বইছে উচ্ছ্বাসের বন্যা। ব্যানার, ফেস্টুন, মাইকিং ও জনসমাগমে ইতিমধ্যে পুরো শহর উৎসবমুখর হয়ে উঠেছে।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...