ঢাকা এডিটোরিয়াল

প্রাক্তন স্বামীর করা মামলা খারিজ, যা বললেন কনটেন্ট ক্রিয়েটর তনি

বিনোদন||
Share:
প্রাক্তন স্বামীর করা মামলা খারিজ, যা বললেন কনটেন্ট ক্রিয়েটর তনি
প্রাক্তন স্বামীর করা মামলা খারিজ, যা বললেন কনটেন্ট ক্রিয়েটর তনি

কন্যা মানতাহা ইসলাম সানভিকে আটকে রেখে জোরপূর্বক বিদেশে পাঠানোর অভিযোগে নারী উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটর রোবাইয়াত ফাতিমা তনির বিরুদ্ধে করা মামলা খারিজ করেছেন আদালত। মামলাটি করেছিলেন তার সাবেক স্বামী সদরুল ইসলাম সোয়েব।

গত ২৪ নভেম্বর কিশোরগঞ্জের ১ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এজাহার দাখিল করা হয়। শুনানি শেষে আদালত অভিযোগটি খারিজ করে দেন। তনির আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে নিজের ফেসবুক পোস্টে রায়ের কথা জানান।

পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সফল মামলার শুনানির পর বাদীর দায়ের করা মিথ্যা মামলা আদালত খারিজ করেছেন। সানভি এখন তার মায়ের পূর্ণ কাস্টডিতেই থাকবে।’ তিনি আরও লেখেন, আদালতে বিবাদীপক্ষের জোরালো উপস্থাপনায় আদালত সন্তুষ্ট হয়ে ন্যায়বিচারের পক্ষে আদেশ দিয়েছেন।

সোয়েব দাবি করেছিলেন, ২০১৩ সালের ২৮ জুন তনির সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের ঘরে কন্যা সানভির জন্ম হয়। দাম্পত্য কলহের জেরে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি তারা আলাদা হয়ে যান। আদালতের নির্দেশ অনুযায়ী শিশু হওয়ায় সানভি মায়ের কাছেই থাকছিল, তবে বাবার সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া তিনি আরও অভিযোগ করেন, তনি মেয়েকে নিয়ে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটিকে ব্যবহার করে ব্যবসায়িকভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। তবে আদালত তার সব অভিযোগই খারিজ করে দিয়েছেন।

মামলা খারিজের খবর জানিয়ে আইনজীবীর পোস্টটি নিজের ফেসবুকেও শেয়ার করেছেন তনি। একই সঙ্গে মেয়েসহ আইনজীবীদের সঙ্গে তোলা কয়েকটি ছবিও প্রকাশ করেন তিনি।

সম্পর্কিত সংবাদ

সত্য ও ভালো সিনেমার জয় সব সময় হবেই: ‘রকস্টার’ নির্মাতা রুশো

সত্য ও ভালো সিনেমার জয় সব সময় হবেই: ‘রকস্টার’ নির্মাতা রুশো

প্রেক্ষাগৃহে এখন চলছে আজমান রুশোর সিনেমা ‘রকস্টার’। ছবিতে জুটি হয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। ঈদের ...

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...