ঢাকা এডিটোরিয়াল

নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের

রাজনীতি||
Share:
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সাংবিধানিক প্রক্রিয়ায় অপসারণের দাবি তুলেছেন নাহিদ ইসলাম।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে নিয়মতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় অপসারণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রামপুরার উলন এলাকায় হত্যাকাণ্ডের শিকার শিশু তাসলিমা আক্তারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাষ্ট্রপতির সময় ফুরিয়ে এসেছে এবং তাকে অপসারণের জন্য সংবিধানে যে প্রক্রিয়া রয়েছে, তা দ্রুত শুরু করা উচিত। তিনি জানান, এ প্রক্রিয়ায় বিরোধী দলের পক্ষ থেকে জোরালো ভূমিকা রাখা হবে এবং সরকারি দলকেও দায়িত্বশীল আচরণ করতে হবে।

দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকার মব কালচার বন্ধের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে অস্বচ্ছ প্রক্রিয়ায় কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে, যা সুশাসনের পরিপন্থী।

তিনি আরও বলেন, দেশে যদি আইনের শাসন ও ন্যায়বিচার সুদৃঢ় থাকত, তবে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হতো না। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তিনি নরসিংদী ও নোয়াখালীর হাতিয়ায় ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার সমালোচনা করেন।

নাহিদ ইসলাম দাবি করেন, নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কারণে সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা ঘটছে এবং অনেক ক্ষেত্রে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সবশেষে রামপুরায় নিহত শিশু তাসলিমা আক্তারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...