ঢাকা এডিটোরিয়াল

নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

বিশেষ সংবাদ||
Share:
নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি

ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি নানা দিক থেকে ব্যতিক্রমী ও উল্লেখযোগ্য। তিনি ১৮৯২ সালের পর শহরের সর্বকনিষ্ঠ মেয়র, একই সঙ্গে প্রথম মুসলিম মেয়র এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি, যিনি এই পদে আসীন হলেন।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন।

এ জয়ের মধ্য দিয়ে মামদানি শহরটির প্রথম মুসলিম মেয়র হিসেবে অভিষিক্ত হলেন।

গত বছর তিনি প্রায় কোনো পরিচিতি ছাড়াই, সীমিত অর্থ ও দলীয় প্রতিষ্ঠানের সমর্থন ছাড়াই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শুধু এই কারণেই সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে তার জয়কে অসাধারণ বলে বিবেচনা করা হচ্ছে।

নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামসও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

তবে গত সেপ্টেম্বরে তিনি নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান। শহরের নির্বাচন বোর্ড জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) প্রায় ১৭ লাখ মানুষ ভোট দিয়েছেন। গত ৩০ বছরের মধ্যে এটি ছিল সর্বোচ্চ ভোটার উপস্থিতি।

১৯৯৩ সালের নির্বাচনে প্রায় ১৯ লাখ ভোটার ভোট দিয়েছিলেন।

সেই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রুডি জুলিয়ানি ডেমোক্র্যাট প্রার্থী ডেভিড ডিনকিনসকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

এবারের নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন বাদে নিউইয়র্ক সিটিতে এখন পর্যন্ত সর্বাধিক আগাম ভোটের রেকর্ড। ভোটগ্রহণ শুরু হয়েছিল স্থানীয় সময় সকাল ৬টায় এবং শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা)। ভোট শেষ হওয়ার পরই গণনা শুরু হয়।

ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি শহরের অ্যাস্টোরিয়া এলাকায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনী প্রচারণায় তিনি জীবনযাত্রার ব্যয় কমানোর অঙ্গীকার করেছিলেন। তরুণ ভোটারসহ বিভিন্ন বয়সের মানুষের মধ্যে তিনি ব্যাপক সাড়া ফেলেছিলেন, যার প্রতিফলন দেখা গেছে ভোটকেন্দ্রগুলোতে।

নির্বাচনী প্রচারণায় মামদানি নিউইয়র্কবাসীর জন্য ভাড়াবৃদ্ধি স্থগিত, বিনামূল্যে গণপরিবহন এবং সব শিশুর জন্য সেবা চালুর প্রতিশ্রুতি দেন। এই কর্মসূচিগুলো অর্থায়নের জন্য তিনি ধনীদের ওপর অতিরিক্ত কর আরোপের প্রস্তাব করেছিলেন। এক বছর আগে অল্প পরিচিত অবস্থায় মেয়র পদে লড়াই শুরু করেছিলেন মামদানি। কিন্তু শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি ও তার ব্যক্তিত্ব তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে।

সম্পর্কিত সংবাদ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়ে...

কানাইঘাটে শোকের মাতম, কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ প্রবাসীর

কানাইঘাটে শোকের মাতম, কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ প্রবাসীর

কাতারের সানাইয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছ...

‘কৃষক কার্ড’ উদ্বোধনে মঙ্গলবার টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড’ উদ্বোধনে মঙ্গলবার টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ উদ্বোধন—টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় পীরকে কুপিয়ে হত্যা, দরবারে এখনো ধোঁয়া

কুষ্টিয়ায় পীরকে কুপিয়ে হত্যা, দরবারে এখনো ধোঁয়া

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে পীরকে কুপিয়ে হত্যা—দরবারে এখনো ধোঁয়া, এলাকায় আতঙ্ক

রাজধানীর ৭ পাম্পে আজ থেকে অ্যাপেই মিলবে তেল

রাজধানীর ৭ পাম্পে আজ থেকে অ্যাপেই মিলবে তেল

ঢাকার ৭টি পাম্পে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না তেল—জানুন নতুন নিয়ম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদে বৈঠক

শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।