ঢাকা এডিটোরিয়াল

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনি জটিলতায় বলিউড অভিনেতা রণবীর সিং

বিনোদন||
Share:
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনি জটিলতায় বলিউড অভিনেতা রণবীর সিং
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনি জটিলতায় বলিউড অভিনেতা রণবীর সিং

বলিউড তারকা রণবীর সিং আইনি জটিলতায় পড়েছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে কর্নাটকের বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) আইনজীবী প্রশান্ত মেঠাল এই অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক মাস আগে ভারতের গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই)-এর সমাপনী অনুষ্ঠানে অংশ নেন রণবীর সিং। ওই অনুষ্ঠানে পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠীর আলোচিত সিনেমা ‘কান্তারা’-র প্রচারণা চলাকালে মঞ্চে উঠে সিনেমাটি নিয়ে বক্তব্য দেন তিনি।

অভিযোগে বলা হয়, বক্তব্য দেওয়ার সময় রণবীর সিং সিনেমাটির চামুণ্ডা দেবীর দৈব অভিব্যক্তি অনুকরণ করে অস্বাভাবিক ভঙ্গিতে অভিনয় করেন। একপর্যায়ে তিনি চামুণ্ডা দেবীকে ‘নারী ভূত’ বলে উল্লেখ করেন, যা হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী প্রশান্ত মেঠালের দাবি, এই ঘটনা ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ। তার বক্তব্য অনুযায়ী, কর্নাটকের অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডা দেবীর চরিত্র উপস্থাপনের মাধ্যমে রণবীর সিং হিন্দু ধর্মীয় সংস্কৃতিকে অপমান করেছেন।

এ বিষয়ে ‘কান্তারা’ সিনেমার পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠী জানান, দর্শক সারি থেকে তিনি একাধিকবার রণবীর সিংকে ওই অভিনয় বন্ধ করতে অনুরোধ করেছিলেন। তবে সেই অনুরোধ উপেক্ষা করেই রণবীর অভিনয় চালিয়ে যান বলে দাবি করেন তিনি।

ঘটনার পর সমালোচনার মুখে পড়ে রণবীর সিং বিষয়টিকে অনিচ্ছাকৃত বলে উল্লেখ করে ক্ষমা চান। তবে ক্ষমা প্রার্থনার পরও বিষয়টির নিষ্পত্তি হয়নি। শেষ পর্যন্ত অভিযোগের ভিত্তিতে থানায় আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করা হয়।

সম্পর্কিত সংবাদ

সত্য ও ভালো সিনেমার জয় সব সময় হবেই: ‘রকস্টার’ নির্মাতা রুশো

সত্য ও ভালো সিনেমার জয় সব সময় হবেই: ‘রকস্টার’ নির্মাতা রুশো

প্রেক্ষাগৃহে এখন চলছে আজমান রুশোর সিনেমা ‘রকস্টার’। ছবিতে জুটি হয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। ঈদের ...

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...