ঢাকা এডিটোরিয়াল

দিনাজপুরে পরীক্ষা চলাকালে জামা ও কানে ডিভাইস উদ্ধার

শিক্ষা||
Share:
দিনাজপুরে পরীক্ষা চলাকালে জামা ও কানে ডিভাইস উদ্ধার
দিনাজপুরে পরীক্ষা চলাকালে জামা ও কানে ডিভাইস উদ্ধার

নিয়োগ পরীক্ষায় অংশ নিতে কক্ষে বসেছেন নারী পরীক্ষার্থী। তাঁর জামার ভেতরে বিশেষ কৌশলে সেলাই করা ছিল একটি ডিভাইস, কানে ছিল আরেকটি। পরনে ছিল বোরখা। এসব তথ্য পেয়েছিল পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ওই পরীক্ষার্থী ওএমআর শিট পূরণ করেছেন সবেমাত্র। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে তাঁর শরীর তল্লাশি করা হয়। আর তাতেই বেরিয়ে আসে ডিভাইস দুটি। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নেওয়া হয় পুলিশি হেফাজতে।

এ ঘটনা আজ শনিবার সকালে দিনাজপুর সদর উপজেলায় পরজপুর ফাসিলাডাঙ্গা হাইস্কুলে। খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষা ছিল। চাকরিপ্রার্থী ওই নারীর নাম শিরিন আক্তার। তাঁর বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলায়। তাঁকে আটকের সময় দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জারিফ সুলতান, কেন্দ্রসচিব সালমা খাতুনসহ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং ওই নারীর দেহ তল্লাশি করে ডিভাইস দুটি উদ্ধার করা হয়। গতকাল বিকেলে ওই নারী পরীক্ষা দিতে পঞ্চগড় থেকে দিনাজপুরে আসেন। দিনাজপুর শহরের কালুর মোড় এলাকায় একটি মেসে ওঠেন। রাতেই প্রতারক চক্রের সদস্যরা তাঁকে ডিভাইস দুটি সরবরাহ করেন। নিয়োগপত্র হাতে পাওয়া পর্যন্ত প্রতারক চক্রের সঙ্গে ওই নারীর চুক্তি হয়েছে ১৫ লাখ টাকার। তবে লিখিত পরীক্ষা দিয়ে বের হলেই অগ্রিম পরিশোধ করার কথা ছিল দুই লাখ টাকা।

এদিকে একই দিনে একই নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি ’দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন রংপুর কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত।

জেলা ডিবির উপপরিদর্শক আবদুল খায়ের বলেন, ‘আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই মধ্যে তাঁরা কয়েকজনের নাম বলেছেন। সেই সূত্র ধরে আমরা পুরো চক্রটিকে ধরার চেষ্টা করছি। তাঁদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান বলেন, ‘কিছুদিন আগেও দিনাজপুরে ডিভাইস নিয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনায় একটি চক্রের তিন সদস্যকে আমরা আটক করেছিলাম। তখন থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ দুটি চক্রের সন্ধান পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে।’

নিয়োগ, গ্রেপ্তার, খাদ্য অধিদপ্তর, রংপুর বিভাগ, অপরাধ, দিনাজপুর

সম্পর্কিত সংবাদ

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

এক প্রতিষ্ঠানের ৬৩ শিক্ষকের ৫৭ জনই ‘অবৈধ’

দেশের শিক্ষাব্যবস্থায় জাল সনদের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্ত...

ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ ও জনগণের পাশে থাকবে: নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় দেশ ও জনগণের পাশে থাকবে: নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির প্রতিষ্ঠান...

ঢাবির ইফতারে গরুর বদলে মুরগি, শিক্ষক-শিক্ষার্থীর ক্ষোভ

ঢাবির ইফতারে গরুর বদলে মুরগি, শিক্ষক-শিক্ষার্থীর ক্ষোভ

আগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আয়োজিত ইফতার অনুষ্ঠানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মেন্য...

১৩৫৯৯ শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আয়োজন, ৮০ হাজার আবেদন

১৩৫৯৯ শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আয়োজন, ৮০ হাজার আবেদন

ঈদুল ফিতরের পর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯ শূন্য পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার।...

ইবাদতের প্রকৃতি ও গায়রুল্লাহকে আহ্বানের পরিণতি

ইবাদতের প্রকৃতি ও গায়রুল্লাহকে আহ্বানের পরিণতি

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুযায়ী, সুরা বনি ইসরাঈল, আয়াত ৫৬-তে বলা হয়েছে: “বলুন,...

ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি

ইমাম নিয়োগ অনিয়মের সত্যতা মিলেছে তদন্ত প্রতিবেদনে, ধামাচাপা দিতে ফের কমিটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতার ভুয়া সনদ ও নিয়োগের শর্তপূরণ ছাড়াই পেশ ইমাম পদে ন...

মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতীব জরুরি নির্দেশনা

মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অতীব জরুরি নির্দেশনা

মাদরাসা কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নির্ধারিত স...

নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় কড়া বার্তা

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের জন্য বন্ধ রাখার সরকারি নির্দেশনা ...

গভীর রাতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাটোয়ারীকে ঘিরে হট্টগোল

গভীর রাতে বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, পাটোয়ারীকে ঘিরে হট্টগোল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা তাৎক্...

পাবিপ্রবিতে ছাত্রদলকর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতারি

পাবিপ্রবিতে ছাত্রদলকর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতারি

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে শিক্ষার্থীদের মাঝে সুলভ মূল্যে ইফতারি পৌঁছে দিতে পাব...