ঢাকা এডিটোরিয়াল

চৌদ্দগ্রামে আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা

রাজনীতি||
Share:
চৌদ্দগ্রামে আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা
চৌদ্দগ্রামে আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা

কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে আজ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। শনিবার সকালে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

জামায়াত নেতারা জানিয়েছেন, আমিরের আগমনকে ঘিরে চৌদ্দগ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে এবং পাইলট হাইস্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হতে পারে।

উপজেলা জামায়াত সূত্র জানায়, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের পক্ষে এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে প্যান্ডেল নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ডা. শফিকুর রহমানের আগমনকে স্বাগত জানিয়ে গত কয়েক দিন ধরে চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাগত মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন আমির মাহফুজুর রহমান। মিছিলে উপজেলা সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নুর ইসলাম মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা থেকে শুরু হয়ে পাইলট হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। এর আগে জনসভা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জামায়াত ও শিবিরের শৃঙ্খলা কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

আজকের নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করবেন জামায়াতের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও মাওলানা আবদুল হালিম, শিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লা সিগবা, ঢাকসু ভিপি সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...