ঢাকা এডিটোরিয়াল

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

অপরাধ||
Share:
চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
চাঁপাইনবাবগঞ্জে সালমা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে; স্বামী পলাতক।

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা থেকে সালমা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তার স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাটাইডুবী গ্রামের নূর আলম ওরফে তপন-এর স্ত্রী ছিলেন। তিনি এক শিশু সন্তানের মা।

পুলিশ জানায়, বিকেলে সালমার স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষের ছাদের বাঁশের তীরের সঙ্গে মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের সময় সালমার স্বামী, শ্বশুর বা অন্য কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না।

সালমার বাবা মো. মহিউদ্দিন জানান, দুপুর সোয়া ১টার দিকে শ্বশুর ফোনে সালমার অসুস্থতার খবর দেন। পরে তারা বাড়িতে গিয়ে দেখেন দরজা খোলা ও কোনো লোকজন নেই, এবং সালমার মরদেহ ঝুলছে। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

সদর থানার ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সেকেন্দার আলী বলেন, ‘প্রাথমিকভাবে মরদেহে বাহ্যিক আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সালমা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সালমার পিতা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

সম্পর্কিত সংবাদ

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন: সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন: সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ

ভারতে মুসলিমদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ...

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

নওগাঁর আত্রাইয়ে এক যুবক তার নিজবাড়িতে স্ত্রী ও দুই বছরের কন্যাকে ছুরিকাঘাতে হত্যা করার পর আত্মহত্যা ...

ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে চারটি ট্রাকবোঝাই ১ হাজার ৩৬০ বস্তা (প্রায় ৬৮ মেট্রিক টন) ইউরিয়া...

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে বুধবার (৪ মার্চ) সকালে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়...

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় বুধবার (৪ মার্চ) রাতে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে ...

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর পুলি...

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘা...

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ...

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে...