ঢাকা এডিটোরিয়াল

কুমিল্লায় ভোটকেন্দ্রে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ

রাজনীতি||
Share:
কুমিল্লায় ভোটকেন্দ্রে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ
চৌদ্দগ্রাম উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে, কিছু ভোটার আহত হয়েছেন।

কুমিল্লা-১১ আসন (চৌদ্দগ্রাম) উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে কিছু ভোটার ছুটে পালাতে গিয়ে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে এ ঘটনা ঘটে। ভোটকেন্দ্রের কাছাকাছি সেনাবাহিনী ও বিজিবি থাকায় তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পরপর ৫–৬টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে হুড়োহুড়ি করতে গিয়ে কয়েকজন নারী ভোটার আহত হন। পরে সেনাবাহিনী ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় চালু হয়।

সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, “ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছিল। দুপুরে ভোটের পরিবেশ নষ্ট ও ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টির জন্য কে বা কারা পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। কাছাকাছি থাকা সেনাবাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি।”

আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩,৯০৬।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...