ঢাকা এডিটোরিয়াল

হবিগঞ্জে ২ ভোটকেন্দ্রে সংঘর্ষ, যুবকের ২ বছরের কারাদণ্ড

রাজনীতি||
Share:
হবিগঞ্জে ২ ভোটকেন্দ্রে সংঘর্ষ, যুবকের ২ বছরের কারাদণ্ড
হবিগঞ্জ-২ আসনের দুটি ভোটকেন্দ্রে সংঘর্ষ ও সন্দেহজনক আচরণের ঘটনায় এক যুবককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

হবিগঞ্জ-২ আসনের দুটি ভোটকেন্দ্রে পৃথক বিশৃঙ্খলার ঘটনায় এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই দিনে সন্দেহজনক আচরণের অভিযোগে সাত কিশোরকে আটক করে পরে তাদের অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম নাসির, তিনি মন্দরী গ্রামের গেদু মিয়ার ছেলে।

ঘটনাগুলি ঘটেছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বানিয়াচং উপজেলার বাগাহাতা ও মন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী জানান, মন্দরী কেন্দ্রে ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুর বাছিত আজাদ এবং বিএনপির প্রার্থী ডা. সাখাওয়াত হাসানের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নাসিরকে আটক করে। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফি উল্যাহ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নাসিরকে দুই বছরের কারাদণ্ড দেন। এই সময় সেনাবাহিনী তার বাড়ি থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করে।

অন্যদিকে, বাগাহাতা ভোটকেন্দ্রে একসঙ্গে উপস্থিত হয়ে সন্দেহজনক আচরণ করায় সাত কিশোরকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। যেহেতু তারা অপ্রাপ্তবয়স্ক, তাদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শেষে তাদের ছেড়ে দেওয়ার বিষয়টি ইউএনও মাহমুদা বেগম সাথী নিশ্চিত করেছেন।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...