ঢাকা এডিটোরিয়াল

সোনাদিয়ায় অস্ত্রসহ ‘জাহাঙ্গীর বাহিনীর’ প্রধান গ্রেপ্তার, ৪ জেলে উদ্ধার

অপরাধ||
Share:
সোনাদিয়ায় অস্ত্রসহ ‘জাহাঙ্গীর বাহিনীর’ প্রধান গ্রেপ্তার, ৪ জেলে উদ্ধার
কক্সবাজারের সোনাদিয়া চর থেকে অস্ত্রসহ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর প্রধান ও সহযোগীরা গ্রেপ্তার, ৪ জেলে উদ্ধার।

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চর সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ‘জাহাঙ্গীর বাহিনীর’ প্রধান জাহাঙ্গীর (২৮) ও তার ৮ সহযোগীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে ডাকাতদের জিম্মিদশা থেকে ৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে মহেশখালী থানাধীন সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় ‘এফ বি মায়ের দোয়া-৩’ নামের একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। বিষয়টি জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে কোস্ট গার্ডকে জানানো হয়।

সংবাদ পেয়ে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি সন্দেহভাজন ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বোটটি আটক করা হয়।

তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ৪ সহযোগীকে আটক এবং জিম্মি থাকা বোটসহ ২ জেলেকে উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে কক্সবাজারের লাবণী পয়েন্ট এলাকায় আরো একটি বিশেষ অভিযান চালানো হয়। সেখান থেকে বাহিনীর আরো ৪ সদস্যকে আটক এবং জিম্মি থাকা আরো ২ জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধার জেলে, বোট, জব্দ করা অস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তা। তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় ডাকাতি ও জলদস্যুতা প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন: সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন: সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ

ভারতে মুসলিমদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ...

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

নওগাঁর আত্রাইয়ে এক যুবক তার নিজবাড়িতে স্ত্রী ও দুই বছরের কন্যাকে ছুরিকাঘাতে হত্যা করার পর আত্মহত্যা ...

ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে চারটি ট্রাকবোঝাই ১ হাজার ৩৬০ বস্তা (প্রায় ৬৮ মেট্রিক টন) ইউরিয়া...

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে বুধবার (৪ মার্চ) সকালে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়...

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় বুধবার (৪ মার্চ) রাতে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে ...

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর পুলি...

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘা...

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ...

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে...