ঢাকা এডিটোরিয়াল

শাহরুখকে নিয়ে তুর্কি অভিনেত্রীর মন্তব্য ঘিরে তুমুল শোরগোল

বিনোদন||
Share:
শাহরুখকে নিয়ে তুর্কি অভিনেত্রীর মন্তব্য ঘিরে তুমুল শোরগোল
শাহরুখকে নিয়ে তুর্কি অভিনেত্রীর মন্তব্য ঘিরে তুমুল শোরগোল

সৌদি আরবের রিয়াদে আয়োজিত ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এ উপস্থিত ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় হান্দে আনমনে মঞ্চের দিকে ফোনে ভিডিও করছেন। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন শাহরুখ।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই শাহরুখ-ভক্তরা দাবি করতে থাকেন যে, তুর্কি সুন্দরীও কি তবে কিং খানের ‘জাবরা ফ্যান’? অনেকেই বলতে শুরু করেন, লুকিয়ে শাহরুখের ভিডিও রেকর্ড করছেন হান্দে। কিন্তু এই জল্পনায় জল ঢেলে দেয় একটি স্ক্রিনশট, যা হান্দে এরচেলের ইনস্টাগ্রাম স্টোরি বলে দাবি করা হচ্ছে। সেখানে নাকি অভিনেত্রী লিখেছেন, 'এই কাকুটা কে? আমি তো আমার বান্ধবী আমিনা খলিলের ভিডিও করছিলাম। আমি ওর (শাহরুখের) ভক্ত নই।

এই পোস্ট ছড়িয়ে পড়তেই এক পলকেই বদলে যায় পুরো চিত্রনাট্য। শাহরুখের মতো তারকাকে ‘কাকু’ সম্বোধন এবং তাকে চিনতে না পারার কথা বলায় ক্ষোভে ফেটে পড়েছেন ‘বাদশা’র অনুরাগীরা। তবে বিষয়টি কি সত্যিই তাই? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য?

এদিকে দেখা যাচ্ছে, হান্দে এরচেলের প্রোফাইলে বর্তমানে এই ধরনের কোনো স্টোরি নেই।

অনেক নেটিজেন এবং শাহরুখ অনুরাগীদের দাবি, এই স্ক্রিনশটটি সম্পূর্ণ জাল বা এআই দিয়ে তৈরি করা। তাদের মতে, শাহরুখের ভাবমূর্তি নষ্ট করার জন্যই একদল মানুষ এই ভুয়ো তথ্য ছড়াচ্ছে।

অন্যদিকে, ভিডিওটিতে দেখা যাচ্ছে শাহরুখের পাশে মিশরের অভিনেত্রী আমিনা খলিলও দাঁড়িয়ে ছিলেন। হান্দের দাবি অনুযায়ী (যদি সেই স্টোরি সত্যি হয়), তিনি হয়তো সত্যিই তাঁর বান্ধবীকেই ক্যামেরাবন্দি করছিলেন।

মজার বিষয় হলো, এর আগে বেশ কয়েকবার হান্দে এরচেল ভারতীয় ছবির প্রতি তাঁর ভাললাগার কথা জানিয়েছিলেন।

এমনকী বলিউডে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। সেই জায়গা থেকে শাহরুখকে চিনতে না পারাটা কিছুটা অস্বাভাবিক বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা।

বর্তমানে শাহরুখ খান ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এর কাজ নিয়ে। যেখানে তাঁকে দেখা যাবে মেয়ে সুহানা খানের সঙ্গে। অন্যদিকে, হান্দে এরচেল তুরস্কের অন্যতম জনপ্রিয় মুখ। এই দুই তারকার অজান্তেই সোশ্যাল মিডিয়ার যুদ্ধে আপাতত সরগরম বিনোদন দুনিয়া। এই মন্তব্যটি সত্যি হান্দের কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও, বিতর্কের আগুন যে বেশ ছড়িয়েছে তা বলাই বাহুল্য।

সম্পর্কিত সংবাদ

সত্য ও ভালো সিনেমার জয় সব সময় হবেই: ‘রকস্টার’ নির্মাতা রুশো

সত্য ও ভালো সিনেমার জয় সব সময় হবেই: ‘রকস্টার’ নির্মাতা রুশো

প্রেক্ষাগৃহে এখন চলছে আজমান রুশোর সিনেমা ‘রকস্টার’। ছবিতে জুটি হয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। ঈদের ...

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...