ঢাকা এডিটোরিয়াল

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে ৬ পদে বিএনপি, ৮ পদে আওয়ামী লীগের জয়

রাজনীতি||
Share:
লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে ৬ পদে বিএনপি, ৮ পদে আওয়ামী লীগের জয়
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে বিএনপি এবং আটটি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন; জামায়াত সমর্থিত কেউ জয় পাননি।

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েও আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা আটটি পদে জয়লাভ করেছেন। তবে জামায়াত সমর্থিত কোনো প্রার্থী নির্বাচিত হতে পারেননি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এ কে এম হুমায়ুন কবির ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থীরা ছয়টি, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা আটটি এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ীদের মধ্যে সভাপতি পদে মনিরুল ইসলাম হাওলাদার (বিএনপি), সহ-সভাপতি পদে আবদুল মজিদ চৌধুরী (বিএনপি), আবুল খায়ের (আওয়ামী লীগ) ও মো. রফিক উল্যা (বিএনপি) নির্বাচিত হয়েছেন। সহসম্পাদক পদে ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি), পাঠাগার সম্পাদক পদে মোশারফ হোসাইন (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক পদে জামাল উদ্দিন (আওয়ামী লীগ) এবং অডিট সম্পাদক পদে রাকিবুল হাসান অপু (আওয়ামী লীগ) নির্বাচিত হন।

এ ছাড়া সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত আজহার উদ্দিন রকি, ইউসুফ, মো. ইউসুফ মানিক, আবদুল্লাহ আল নোমান এবং স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা মুরাদ নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সদস্য পদে বিএনপি সমর্থিত জাফর আহমেদও বিজয়ী হয়েছেন।

এর আগে গত ২৬ জানুয়ারি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য সচিব নুরুল হুদা পাটওয়ারী এক নোটিশে জানান, আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তারা ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে অংশ নেবেন না। তবে পরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আটটি পদে জয়লাভ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমিতির এক সাবেক সভাপতি জানান, রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির বলেন, ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। তারাবির নামাজের বিরতির কারণে ফলাফল ঘোষণা কিছুটা বিলম্বিত হয়।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...