ঢাকা এডিটোরিয়াল

লক্ষাধিক ভোটে জয়ী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন

রাজনীতি||
Share:
লক্ষাধিক ভোটে জয়ী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন
ভোলা-৪ আসনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত নুরুল ইসলাম নয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

শুক্রবার ভোর ৪টার দিকে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে ঘোষিত বেসরকারি ফলাফলে জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান তাকে বিজয়ী ঘোষণা করেন।

প্রাথমিক বেসরকারি ফলাফলে পোস্টাল ভোটসহ ১৫৫টি কেন্দ্রের গণনা শেষে নুরুল ইসলাম নয়ন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোস্তফা কামাল দাঁড়িপাল্লা প্রতীকে পান ৮১ হাজার ৪৩৭ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ১ লাখ ৭ হাজার ৯১৪।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল মোকাররম মো. কামাল উদ্দিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৯৩৫ ভোট। জাতীয় পার্টির মো. মিজানুর রহমান লাঙল প্রতীকে পান ৫৪৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলাম ফুটবল প্রতীকে পান ২৩৫ ভোট। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) আবুল কালাম সিংহ প্রতীকে পান ২০৮ ভোট এবং আমজনতার দলের মো. জালাল উদ্দীন রুমী প্রজাপতি প্রতীকে পান ১৭৬ ভোট।

ভোলা-৪ আসনে মোট ভোটারসংখ্যা ৫ লাখ ২০ হাজার ৮ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৩ হাজার ৬০৯ জন। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৮৮৭ এবং বাতিল ভোট ৬ হাজার ৪২২টি। আসনটিতে মোট ভোটের হার ৬০ দশমিক ৪৮ শতাংশ।

উল্লেখ্য, এর আগে এ আসনে বিএনপি থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক এমপি নাজিম উদ্দিন আলম। ২০১৮ সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এবারের নির্বাচনে মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে মনোনয়ন দেওয়া হয়। প্রথমবার অংশ নিয়েই তিনি বিপুল ব্যবধানে বিজয় অর্জন করেন।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...