ঢাকা এডিটোরিয়াল

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য||
Share:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তির বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি ও পাল্টা শুল্ক নিয়ে বিস্তারিত পর্যালোচনা চলছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এবং বাণিজ্যচুক্তির বিষয়গুলো এখনও “ইভলভিং” এবং এ বিষয়ে আরও পর্যালোচনা করা হবে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি ও করণীয় নির্ধারণের জন্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধি।

মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত পূর্ব নির্ধারিত ট্যারিফ কার্যকর করতে অস্বীকৃতি জানায়। এরপর প্রথমে ১০ শতাংশ এবং পরে ১৫ শতাংশ ট্যারিফ ঘোষণা করেছে, কিন্তু বাংলাদেশ সরকার এখনও লিখিতভাবে কোনো নথি পাইনি। তাই বর্তমান পরিস্থিতি “ইভলভিং সিনারিও” হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের দেশের আইন অনুযায়ী ১২২ আইনি ব্যাখ্যার বিষয়টি ১৫০ দিনের মধ্যে ইউএস কংগ্রেসে অনুমোদিত হতে হবে। বিগত অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার সময় কিছু নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট ছিল। মন্ত্রী এ চুক্তি সেনসিটিভ হওয়ায় অনাকাঙ্ক্ষিত মন্তব্য এড়াতে সতর্ক থাকার কথা জানান।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে চুক্তিসহ বিভিন্ন সমস্যা এবং শুল্ক সংক্রান্ত বিষয় আলোচিত হয়েছে। এছাড়া রমজান মাসে বাজারে চাহিদা বৃদ্ধির কারণে কিছু মূল্যস্ফীতি দেখা দেয়, যা পরে স্বাভাবিক হয়েছে। চাঁদাবাজি বন্ধের বিষয়ে সরকারের উদ্যোগও অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

সারা দেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো : বাণিজ্যমন্ত্রী

সারা দেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সারা দেশে দ্রব্যমূল্যের পরিস...

মিডল্যান্ড ব্যাংকের নতুন এমডি ইমতিয়াজ ইউ আহমেদ

মিডল্যান্ড ব্যাংকের নতুন এমডি ইমতিয়াজ ইউ আহমেদ

মিডল্যান্ড ব্যাংক পিএলসি ঘোষণা করেছে, জনাব ইমতিয়াজ ইউ আহমেদ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধ...

পদ্মার ২ ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি

পদ্মার ২ ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা দুটি ইলিশ মাছ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে এক...

আজকের বাজারে সোনার দাম

আজকের বাজারে সোনার দাম

বিশ্ববাজারে সোনার দাম কমার প্রভাবে দেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসি...

বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজান মাসে বাজার স্থিতিশীল র...

আজকের বাজারে সোনার দাম কমেছে

আজকের বাজারে সোনার দাম কমেছে

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ২২ ক্যারেট সোনার দাম কমেছে। প্রতি ভরিতে দাম ৩ হাজার ২৬৬ ...

নগদের ক্যাম্পেইনের মেগাপুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

নগদের ক্যাম্পেইনের মেগাপুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা’ ক্যাম্পেইনের মেগাপুরস্কার হিসেবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল জিতে নিয়েছেন ক...

বাংলাদেশিদের ‘ভিসা সংকট’ কাটছে না কেন?

বাংলাদেশিদের ‘ভিসা সংকট’ কাটছে না কেন?

বিদেশে উচ্চশিক্ষা, কর্মসংস্থান কিংবা ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশিদের ভিসা পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে...

ফের বাড়ল সোনার দামে রেকর্ড, ভরিতে ১৬ হাজার টাকার বেশি বৃদ্ধি—আজ থেকেই কার্যকর

ফের বাড়ল সোনার দামে রেকর্ড, ভরিতে ১৬ হাজার টাকার বেশি বৃদ্ধি—আজ থেকেই কার্যকর

দেশের বাজারে আবারও রেকর্ড গড়ল সোনার দাম। এক দফায় ভরিতে দাম বেড়েছে ১৬ হাজার ২১৩ টাকা। ফলে নতুন দামে ২...