ঢাকা এডিটোরিয়াল

যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান

রাজনীতি||
Share:
যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান
খুলনায় বিএনপির জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান |

একটি রাজনৈতিক দলের নেতা কর্মসংস্থানে নিয়োজিত নারীদের উদ্দেশে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, যা বলতেও লজ্জা লাগে। যারা নারীদের অসম্মান করে, যাদের কাছে মানুষের মর্যাদা ও আত্মসম্মান নেই—তাদের হাতে দেশ কখনোই নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্রভাতী স্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একটি রাজনৈতিক দলের নারীবিদ্বেষী বক্তব্যের তীব্র সমালোচনা করে তারেক রহমান বলেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের সামনে তাদের লক্ষ্য ও কর্মসূচি স্পষ্টভাবে উপস্থাপন করা। কিন্তু আমরা দেখছি, একটি রাজনৈতিক দল বাংলাদেশের নারী সমাজকে ঘরে আটকে রাখতে চায়। দলটির নেতা প্রকাশ্যে বলেছেন, তারা নারী নেতৃত্বে বিশ্বাস করে না।

তিনি বলেন, দুই দিন আগে ওই দলের এক নেতা কর্মসংস্থানে নিয়োজিত মা-বোনদের উদ্দেশে এমন কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, যা এদেশের জন্য কলঙ্কজনক। এমন শব্দ আমাদের মা-বোনদের জন্য ব্যবহার করা লজ্জার ও নিন্দনীয়।

তারেক রহমান বলেন, এই দেশের অধিকাংশ খেটে খাওয়া পরিবারের নারী কোনো না কোনোভাবে সংসারের উপার্জনে ভূমিকা রাখেন। পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ নারী শ্রমিক কাজ করছেন। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত—সব পরিবারের নারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বামীর পাশাপাশি কাজ করে সংসার চালাচ্ছেন। অথচ আমরা দেখলাম, কীভাবে একটি রাজনৈতিক দলের নেতা নারীদের অসম্মান করলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, যারা ইসলাম কায়েমের কথা বলেন, তারা ভুলে যান যে নবী করিম (সা.)-এর সহধর্মিণী হযরত বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল নারী ব্যবসায়ী। তিনি অভিযোগ করেন, দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি রাখতে চায়। তারা যদি ক্ষমতায় আসে, তাহলে তাদের আচরণ কী হতে পারে—তার উদাহরণ আমরা ১৯৭১ সালে দেখেছি।

তিনি আরও বলেন, ওই দলটি নিজেদের স্বার্থে প্রয়োজন অনুযায়ী ধর্মকে ব্যবহার করে। ব্যাপক সমালোচনার মুখে পড়ে তারা আইডি হ্যাকড হওয়ার অজুহাত দিয়েছে, অথচ বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে জানিয়েছেন—এভাবে আইডি হ্যাকড হওয়ার কোনো সুযোগ নেই।

তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যাচার করে তারা নিজেদের আসল চরিত্র প্রকাশ করছে। যারা নারীদের অসম্মান করে, যারা মিথ্যার আশ্রয় নেয় এবং যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে—তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদি হতে পারে না। এর বিরুদ্ধে কী করা হবে, তা দেশের মা-বোনদের ভাবতে হবে।

জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুলসহ খুলনা ও সাতক্ষীরা-বাগেরহাট অঞ্চলের বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীরা।

এর আগে সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে জনসভার সূচনা হয়। খুলনায় এটি তারেক রহমানের চতুর্থ সফর; সর্বশেষ তিনি ২০০৪ সালে খুলনা সফর করেছিলেন।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...