ঢাকা এডিটোরিয়াল

ভয়-ভীতি থেকে সুরক্ষায় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

ইসলামী জীবন||
Share:
ভয়-ভীতি থেকে সুরক্ষায় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন
ভয়-ভীতি থেকে সুরক্ষায় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

একজন মুসলিম ঘুমন্ত বা সজাগ—যেকোনো সময় ভয়-ভীতিতে আক্রান্ত হতে পারেন। এমন অবস্থায় আল্লাহর কাছে আশ্রয় চাওয়াই একজন মুমিনের করণীয়। রাসুলুল্লাহ (সা.) ভয়-ভীতি ও শয়তানের কুমন্ত্রণা থেকে সুরক্ষার জন্য একটি বিশেষ দোয়া পড়তে বলেছেন।

ভয় বা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হলে এই দোয়া পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা ও প্রশান্তি লাভ করা যায় বলে হাদিসে উল্লেখ রয়েছে।

দোয়াটি হলো—

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّياطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ:

‘আউযু বিকালিমাতিল্লাহিত্তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়ামিন হামাযাতিশশায়াতিন ওয়া আন ইয়াহদুরুন।’

অর্থ:

আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যের মাধ্যমে আশ্রয় চাই—তাঁর ক্রোধ ও শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্টতা থেকে এবং শয়তানদের কুমন্ত্রণা ও তাদের উপস্থিতি থেকে।

হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) বর্ণনা করেন—রাসুলুল্লাহ (সা.) ভীত-সন্ত্রস্ত ব্যক্তিদের এই দোয়া শিক্ষা দিতেন।

(আবু দাউদ, হাদিস: ৩৮৯৩; তিরমিজি, হাদিস: ৩৫২৮)

সম্পর্কিত সংবাদ

ইতিকাফ: রমজানের অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ ইবাদত

ইতিকাফ: রমজানের অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ ইবাদত

পবিত্র রমজান মাসের শেষ দশক মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়। এই সময়টিতে মহানবী হযরত মুহা...

রোজা ও কিয়ামুল লাইল যখন ফলহীন থেকে যায়

রোজা ও কিয়ামুল লাইল যখন ফলহীন থেকে যায়

রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে রোজা ও কিয়ামুল লাইল শুধু আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং তা অন্তরের পরিবর্তন,...

সৃষ্টিজগতে মানুষের অনন্য অবস্থান ও সৌন্দর্যের রহস্য

সৃষ্টিজগতে মানুষের অনন্য অবস্থান ও সৌন্দর্যের রহস্য

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা: বনি ইসরাঈল আয়াত: ৭০

রোজাদারকে পুরস্কার দেবেন আল্লাহ

রোজাদারকে পুরস্কার দেবেন আল্লাহ

আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম রোজা। যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য প্রেরিত প্রত্...

মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করলে কি দানকারীও সওয়াব পাবে?

মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করলে কি দানকারীও সওয়াব পাবে?

প্রশ্ন: যদি কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করে, তাহলে কি সে নিজেও সেই সদকার সওয়াব পাবে?

নবীদের মর্যাদার ভিন্নতা মহান আল্লাহর একচ্ছত্র সিদ্ধান্ত

নবীদের মর্যাদার ভিন্নতা মহান আল্লাহর একচ্ছত্র সিদ্ধান্ত

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সুরা: বনি ইসরাঈল আয়াত: ৫৫ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الر...

টিউশনির টাকা বাঁচিয়ে ১০ টাকায় ইফতার বিক্রি, প্রশংসিত কুবি শিক্ষার্থী

টিউশনির টাকা বাঁচিয়ে ১০ টাকায় ইফতার বিক্রি, প্রশংসিত কুবি শিক্ষার্থী

রমজানের শেষ বিকেলে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ে, তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা য...

ইফতার করানো কেন এত মর্যাদাপূর্ণ?

ইফতার করানো কেন এত মর্যাদাপূর্ণ?

রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি পায়। শুধু নিজের...

রোজা রেখে চোখে ওষুধ বা ড্রপ ব্যবহার করার বিধান

রোজা রেখে চোখে ওষুধ বা ড্রপ ব্যবহার করার বিধান

প্রশ্ন: আমি নিয়মিত রোজা রাখি এবং এবারও রোজা রাখছি। তবে রোজা শুরু হওয়ার দুই দিন আগে থেকে আমার চোখে তী...

রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহ’র বার্তা

রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহ’র বার্তা

বছর ঘুরে আবারও শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের...