ঢাকা এডিটোরিয়াল

ভালোবাসা দিবসে মিলনের নয়, অপেক্ষা আর বিচ্ছেদের গল্প ‘নীল রেইনকোট’

বিনোদন||
Share:
ভালোবাসা দিবসে মিলনের নয়, অপেক্ষা আর বিচ্ছেদের গল্প ‘নীল রেইনকোট’
ভালোবাসা দিবসে মিলনের নয়, অপেক্ষা আর বিচ্ছেদের গল্প ‘নীল রেইনকোট’

ভালোবাসা দিবস মানেই গোলাপ, হাসি আর মিলনের গল্প—এই চেনা ছকের বাইরে গিয়ে এক ভিন্ন স্বাদের প্রেমকাহিনি নিয়ে আসছে বিশেষ নাটক ‘নীল রেইনকোট’। এটি এমন এক প্রেমের গল্প, যেখানে ভালোবাসা ধরা দেয় অপেক্ষা, স্মৃতি আর নিঃসঙ্গতার ভেতর দিয়ে।

ধানমন্ডির ব্যস্ত শহুরে জীবনের মাঝখানে একটি পুরোনো ফ্ল্যাটে একা থাকেন অর্পিতা। তার জীবন নির্দিষ্ট নিয়মে বাঁধা—শান্ত, নিঃশব্দ। কিন্তু প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিটে সেই ছন্দ ভেঙে যায়। অর্পিতা এসে দাঁড়ান বারান্দায়। কোনো মানুষের অপেক্ষায় নয়, বরং একটি মুহূর্ত, একটি রঙিন স্মৃতির টানে। তার চোখ শহরের ভিড়ে খুঁজে ফেরে একটি পরিচিত অবয়ব—একটি নীল রেইনকোট।

এই অপেক্ষার শুরু হয়েছিল বহু আগে, এক বর্ষণমুখর বিকেলে নীলক্ষেতে। পুরোনো বইয়ের দোকান, কাগজের গন্ধ আর বৃষ্টির শব্দের মাঝে অর্পিতার সঙ্গে দেখা হয় শুভ্রর। রবীন্দ্রনাথের কবিতা নিয়ে আলাপ, এক কাপ চা আর নিঃশব্দ অনুভূতির আদান-প্রদান—অচেনা দুজন মানুষের মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত সংযোগ। বিদায়ের সময় শুভ্র বলে যায়, ‘যদি কোনো দিন ফিরে আসি, নীল রেইনকোট পরেই ফিরব।’ সেই কথাই হয়ে ওঠে অর্পিতার জীবনের সবচেয়ে দীর্ঘ অপেক্ষা।

শুভ্র চলে যাওয়ার পর অর্পিতার দিনগুলো কাটে স্মৃতি আঁকড়ে ধরে। চায়ের দোকানের খালি চেয়ার, বৃষ্টির দিনে রাস্তায় দেখা যাওয়া অচেনা নীল রেইনকোট—সবকিছুতেই সে খুঁজে ফেরে শুভ্রকে। নাটকের এক আবেগঘন দৃশ্যে দেখা যায়, রাস্তায় নীল রেইনকোট পরা এক পথচারীকে দেখে হঠাৎ দৌড়ে যায় অর্পিতা, চিৎকার করে ডাকে—‘শুভ্র!’ কিন্তু সেই ডাক কি সত্যিই কারও কাছে পৌঁছায়, নাকি তা শুধুই এক অসমাপ্ত ভালোবাসার আর্তনাদ—সেটাই গল্পের মূল আবহ।

এই বিষাদমাখা প্রেমের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন সময়ের আলোচিত নির্মাতা রুবেল আনুশ। তানভীর হাসানের গল্পে নির্মিত এই নাটকে শুভ্র চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওভি এবং অর্পিতা চরিত্রে দেখা যাবে জিমকে। এটি এই জুটির প্রথম একসঙ্গে কাজ।

নাটকটি নিয়ে পরিচালক রুবেল আনুশ বলেন, ভালোবাসা দিবস শুধু আনন্দের গল্পে সীমাবদ্ধ নয়—অপেক্ষা ও বিচ্ছেদও ভালোবাসার গভীর রূপ। সেই ভাবনা থেকেই ‘নীল রেইনকোট’ নির্মাণ করা হয়েছে।

প্রযোজক আকবর হায়দার মুন্না জানান, ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ এই নাটকটি আগামী ৬ ফেব্রুয়ারি ‘ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন দিশা রহমান, আনোয়ার আজপুর, আব্রাহাম তামিম, সিদ্ধাত্য ও আনোয়ার।

বৃষ্টি, বই, গান আর দীর্ঘ অপেক্ষার আবহে তৈরি ‘নীল রেইনকোট’ দর্শকদের হৃদয়ে কতটা নাড়া দিতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

সম্পর্কিত সংবাদ

সত্য ও ভালো সিনেমার জয় সব সময় হবেই: ‘রকস্টার’ নির্মাতা রুশো

সত্য ও ভালো সিনেমার জয় সব সময় হবেই: ‘রকস্টার’ নির্মাতা রুশো

প্রেক্ষাগৃহে এখন চলছে আজমান রুশোর সিনেমা ‘রকস্টার’। ছবিতে জুটি হয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। ঈদের ...

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...