জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে ভারতীয় কূটনীতিকসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে খোশ আলাপে মেতে ওঠেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও খোশগল্পে অংশ নেন এবং বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন।
ইফতার মাহফিলে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, “রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখা জরুরি।”
তিনি আরও বলেন, জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করা প্রয়োজন। এ প্রসঙ্গে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি করে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।
ইফতার মাহফিলে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



