ঢাকা এডিটোরিয়াল

বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির মূলোৎপাটন করা হবে : মোশাররফ হোসেন

রাজনীতি||
Share:
বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির মূলোৎপাটন করা হবে : মোশাররফ হোসেন
ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দিতে এক জনসভায় বক্তব্য দিচ্ছেন।

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশকে এগিয়ে নিতে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। জনগণের ভোটে ক্ষমতায় এলে দুর্নীতির মূলোৎপাটন করা হবে। আইনের শাসন, প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর সরকারি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ হোসেন বলেন, জনগণের ভাগ্য উন্নয়নে বিএনপির নেতৃত্বের বিকল্প নেই। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে মানুষ জানমালের নিরাপত্তা পাবে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করবে।

তিনি আরও বলেন, সরকার পরিচালনায় বিএনপির গৌরবোজ্জ্বল অতীত অভিজ্ঞতা ও সুনাম রয়েছে। বিএনপি পরীক্ষিত, খাঁটি দেশপ্রেমিক গণতান্ত্রিক দল। ধানের শীষের দল যখনই ক্ষমতায় থাকে, জনগণ অনেক বেশি উচ্ছ্বসিত থাকে।

ড. মোশাররফ বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের জন্য গণমুখী বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করেছেন। রাষ্ট্রক্ষমতায় এলে আগামী ৫ বছরে ঘোষিত ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের স্বপ্ন পূরণ হবে। দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্ব-দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

তিনি বলেন, বিএনপি জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ছাড় বা কোনো গোষ্ঠীর সঙ্গে আপস করে না। বিগত সময়ে বিএনপি বিরোধী দল বা সরকারের অবস্থায়ও দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

সভায় দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূইয়া সভাপতিত্বে এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম ও পৌর বিএনপির সদস্য সচিব মো. কাউসার আলম সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ভুইয়া এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...