ঢাকা এডিটোরিয়াল

ফতুল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী মুখোমুখি, কেন্দ্রজুড়ে থমথমে পরিস্থিতি

রাজনীতি||
Share:
ফতুল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী মুখোমুখি, কেন্দ্রজুড়ে থমথমে পরিস্থিতি
নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটগ্রহণ শেষে ফতুল্লার একটি কেন্দ্রে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতিকে ঘিরে উত্তেজনা দেখা দেয়।

নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটগ্রহণ শেষে ফতুল্লার একটি কেন্দ্রে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতিকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এই পরিস্থিতি সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোটগ্রহণ শেষ হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় কেন্দ্রের বাইরে অবস্থানরত বিএনপির সমর্থকদের একটি অংশ ‘ভোট চোর’ স্লোগান দিতে শুরু করে। মুহূর্তেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ করে এবং উভয় পক্ষকে শান্ত রাখে।

স্বতন্ত্র প্রার্থী শাহ আলম বলেন, ‘প্রার্থী হিসেবে নিজের এজেন্টদের সঙ্গে দেখা করতে কেন্দ্রে আমি একাই প্রবেশ করি। বাইরে থেকে কিছু লোক অভিযোগ তুলেছে যে আমি ভোট কারচুপির জন্য এসেছি, কিন্তু বাস্তবে আমি শুধু এজেন্টদের সঙ্গে কথা বলতে চেয়েছি।’

অন্যদিকে বিএনপির জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী অভিযোগ করেন, তার কর্মীরা শাহ আলমকে একটি ব্যাগ নিয়ে কেন্দ্রে ঢুকতে দেখেছেন। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে এবং ব্যাগটি খতিয়ে দেখা হবে।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শেষ পর্যন্ত স্বাভাবিক হয়। তবে ঘটনাটি ঘিরে কেন্দ্র এলাকায় কিছু সময়ের জন্য উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করে। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগগুলো যাচাই করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...