ঢাকা এডিটোরিয়াল

প্রথম রমজানেই দিনাজপুরে ইফতারসামগ্রীসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি

সারাদেশ||
Share:
প্রথম রমজানেই দিনাজপুরে ইফতারসামগ্রীসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি
দিনাজপুরে প্রথম রমজানেই ইফতারসামগ্রী ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, ক্রেতারা বিপাকে পড়েছেন।

দিনাজপুরে প্রথম রমজানেই ইফতারসামগ্রীসহ শাক-সবজির দাম বেড়ে সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন বাজারে দেখা গেছে, এক সপ্তাহ আগে ৮০ টাকা কেজির ছোলা এখন ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ কেজিতে ২০ টাকা বেড়ে ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বেগুন ৬০ থেকে ৮০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা, লেবু হালি ৩০ টাকা বেড়ে ৬০ থেকে ৮০ টাকায়, খেজুর ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেলের দামও কেজিতে প্রায় ১০ টাকা বেড়েছে। বোতলজাত সয়ামিন তেল দোকানে পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না।

বয়লার মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজিতে ৫০ টাকা বেড়ে ৭৫০ টাকায়, মাছের বাজারেও একই চিত্র দেখা গেছে।

দিনাজপুর শহরের বাহাদুর বাজার, চক বাজার, গুদুরি বাজার, পুলহাট, নিউটান বাজার, সুইহারী বাজার, রামনগর বাজার, বালুডাঙ্গা বউ বজারসহ বিভিন্ন হাট-বাজারে এই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।

ক্রেতারা জানান, রমজানের আগে থেকেই বাজারে দাম বাড়তে শুরু করেছে। ইফতারের সময় ব্যবহৃত পণ্যগুলো বিশেষভাবে বেশি দামে বিক্রি হচ্ছে।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বলেন, “রমজান আসলে কিছুটা দাম বেড়ে যায়। নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। শহরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে।

সম্পর্কিত সংবাদ

দেশে চিহ্নিত নদী দখলদার প্রায় ২২ হাজার, সংসদে জানালেন নৌপরিবহনমন্ত্রী

দেশে চিহ্নিত নদী দখলদার প্রায় ২২ হাজার, সংসদে জানালেন নৌপরিবহনমন্ত্রী

বাংলাদেশে মোট ১ হাজার ৪১৫টি নদী রয়েছে এবং ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২১ হাজার ৯৮৮ জন অবৈধ নদী দখলকা...

‘কৃষক কার্ড’ উদ্বোধনে মঙ্গলবার টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড’ উদ্বোধনে মঙ্গলবার টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ উদ্বোধন—টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় পীরকে কুপিয়ে হত্যা, দরবারে এখনো ধোঁয়া

কুষ্টিয়ায় পীরকে কুপিয়ে হত্যা, দরবারে এখনো ধোঁয়া

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে পীরকে কুপিয়ে হত্যা—দরবারে এখনো ধোঁয়া, এলাকায় আতঙ্ক

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

দেশজুড়ে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে বর্ডার ...

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেটে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ...

নিজস্ব অর্থে কেনা প্রায় সাড়ে ৪ লাখ টাকার ঔষধ হাসপাতালে দিলেন এমপি

নিজস্ব অর্থে কেনা প্রায় সাড়ে ৪ লাখ টাকার ঔষধ হাসপাতালে দিলেন এমপি

রোগীদের চিকিৎসা সেবার কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে ঔষধ কিনে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দি...

কৃষিজমির মাটি কেটে বিক্রি, নগরকান্দায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

কৃষিজমির মাটি কেটে বিক্রি, নগরকান্দায় ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৮০ হাজ...

হঠাৎ ভূমি অফিসে পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষা

হঠাৎ ভূমি অফিসে পরিদর্শনে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে হঠাৎ পরিদর্শনে যান ভূ...

অভয়নগরে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

অভয়নগরে মাদকসেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

যশোরের অভয়নগর উপজেলায় মাদকসেবন ও বহনের দায়ে চার যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (...