ঢাকা এডিটোরিয়াল

পিরোজপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন যুবক আটক, সেনাবাহিনীর অভিযানে বিপুল সরঞ্জাম জব্দ

অপরাধ||
Share:
পিরোজপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন যুবক আটক, সেনাবাহিনীর অভিযানে বিপুল সরঞ্জাম জব্দ
পিরোজপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন যুবক আটক, সেনাবাহিনীর অভিযানে বিপুল সরঞ্জাম জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (২৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার তুষখালী ও আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— তুষখালী গ্রামের বাসিন্দা আফজাল হোসেনের ছেলে মো. রাকিব (২৪), একই ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের বাসিন্দা মো. মিলনের ছেলে আসাদ (২৬) এবং একই গ্রামের ফুল মিয়া হাওলাদারের ছেলে নুর আলম (৩২)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে ১১০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, তিনটি রামদা, দুটি দা, একটি রেঞ্জ, তিনটি কাঁচি, ফয়েল পেপার, এক সেট ওয়াকি-টকি, তিনটি গ্যাস লাইট, তিনটি স্মার্টফোন, দুটি বাটন ফোন এবং একটি জাতীয় পরিচয়পত্র।

মঠবাড়িয়া সেনা ক্যাম্পের মেজর মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও যোগাযোগ সরঞ্জামসহ বিভিন্ন আলামত উদ্ধার করা সম্ভব হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার করা আলামতগুলো তদন্তের স্বার্থে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

সেনা কর্মকর্তা জানান, এলাকায় মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পর্কিত সংবাদ

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন: সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন: সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ

ভারতে মুসলিমদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ...

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহনন

নওগাঁর আত্রাইয়ে এক যুবক তার নিজবাড়িতে স্ত্রী ও দুই বছরের কন্যাকে ছুরিকাঘাতে হত্যা করার পর আত্মহত্যা ...

ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলায় ফেরিঘাট থেকে ১ হাজার ৩৬০ বস্তা সার জব্দ, আটক ১

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে চারটি ট্রাকবোঝাই ১ হাজার ৩৬০ বস্তা (প্রায় ৬৮ মেট্রিক টন) ইউরিয়া...

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

তরুণ-তরুণীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে বুধবার (৪ মার্চ) সকালে এক তরুণ ও তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়...

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

ছিনতাইকারীর কবজি কেটে দিল জনতা

টঙ্গীর সাতাইশ এলাকায় বুধবার (৪ মার্চ) রাতে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে পুলিশে ...

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

শিশুকে ধর্ষণের দায় স্বীকার, অভিযুক্ত নজরুল গাজী আটক

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নজরুল গাজী (৩৪) স্থানীয় বাসিন্দাদের গণধোলাইয়ের পর পুলি...

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

সীতাকুণ্ডের ইকোপার্কে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডে ইকো-পার্কের দুর্গম পাহাড়ে গলায় ছুরিকাঘা...

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

শেখ হাসিনাসহ ২৮৬ জনের মামলা অন্য আদালতে বদলি, শুনানি ৯ মার্চ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার ...

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মা হওয়া হলো না ফারজানার, অন্তঃসত্ত্বা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ফারজানা আক্তার (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে...