ঢাকা এডিটোরিয়াল

নির্মম রাজনীতির প্রেমময় গল্পে ইয়াশ-নীহা

বিনোদন||
Share:
নির্মম রাজনীতির প্রেমময় গল্পে ইয়াশ-নীহা
নির্মম রাজনীতির প্রেমময় গল্পে ইয়াশ-নীহা

নির্মম রাজনৈতিক বাস্তবতার পটভূমিতে প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘জনম জনমে’। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা।

গল্পে দেখা যায়, বর্তমান উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব মিয়া পাশাপাশি বাসায় থাকলেও তাদের সম্পর্ক অম্ল-মধুর। দুজনেই আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। আলতাফ হোসেনের মেয়ে নিদ্রা ও ছেলে পুলক বাবার পক্ষ নিয়ে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়ে। নিদ্রা ও পুলকের সম্পর্ক দা-কুমড়ার মতো—দুজনই আলাদা গ্যাং নিয়ে চলাফেরা করে।

এলাকার মানুষ এই দ্বন্দ্বে বিরক্ত হয়ে সমাধানের আশায় দ্বারস্থ হয় ফজলুর রহমানের কাছে। তিনি একজন অরাজনৈতিক, সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তি—যাকে সমীহ করে চলে দুই রাজনৈতিক প্রতিপক্ষই। এখান থেকেই নাটকের মূল গল্পের সূত্রপাত।

পলিটিক্যাল রোমান্টিক থ্রিলার ঘরানার এই নাটকটি পরিচালনা করেছেন মো. তৌফিকুল ইসলাম। তিনি বলেন, গল্পের বিষয়ে বেশি কিছু বলতে চান না, তবে দর্শক নাটকটি দেখে চমকে যাবেন বলে আশাবাদী। শিল্পীদের অভিনয় ও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ‘জনম জনমে’ আসন্ন জাতীয় নির্বাচনের আগেই সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। তার ভাষায়, এটি মূলত একটি গ্রামীণ প্রেমের গল্প, যদিও নির্বাচনী আবহ থাকায় এই সময়টিকে মুক্তির জন্য উপযুক্ত মনে করা হয়েছে।

নাটকটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, মিলি বাশার, পলিনসহ আরও অনেকে।

সম্পর্কিত সংবাদ

সত্য ও ভালো সিনেমার জয় সব সময় হবেই: ‘রকস্টার’ নির্মাতা রুশো

সত্য ও ভালো সিনেমার জয় সব সময় হবেই: ‘রকস্টার’ নির্মাতা রুশো

প্রেক্ষাগৃহে এখন চলছে আজমান রুশোর সিনেমা ‘রকস্টার’। ছবিতে জুটি হয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। ঈদের ...

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। দীর্ঘদিন আগে...

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনির মৃত্যুতে ভারতীয় অভিনেত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘Bigg Boss 19’...

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

‘নায়কোচিত আচরণ পর্দায় দেখালেই যথেষ্ট নয়, বাস্তব জীবনে নিজের কাজের দায়ও নিতে হয়’

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খানের আত্মহত্যার ঘটনায় দেশের শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্র...

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

খামেনির মৃত্যুতে অভিনেত্রীদের উল্লাস!

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে ...

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

দুবাইয়ে অনিশ্চয়তায় নার্গিস ফাখরি, জানালেন অনিদ্রা ও মানসিক উদ্বেগের কথা

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের উত্তেজনার মধ্যে দুবাইয়ে অবস্থানকালে উদ্ব...

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

সন্তানসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, কলকাতায় বসে উদ্বিগ্ন স্বামী

ছেলে ইউভানের স্কুল ছুটি শেষে তাকে নিয়ে দুবাইয়ে অবকাশ যাপনে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুল...

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

যাদের বন্ধু ভেবেছিলাম, তারাই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেছেন : পায়েল

পশ্চিমবঙ্গের ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দে। ‘মা’, ‘বেহুলা’ কিংবা সাম্প্রতিক ‘রাজনন্দিনী’—বিভিন্ন চরি...

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন অভিনেতা জাহের আলভী

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপু...

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

মুকেশ ছাবড়ার মাধ্যমে বলিউড যাত্রা আরিফিন শুভর

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার বলিউডে অভিষেক করতে চলেছেন। যদিও অনেকেই ভেবেছিলেন, কলকাতার...