ঢাকা এডিটোরিয়াল

নারী-পুরুষ মিলে আগামীর বাংলাদেশ গড়বে বলে আশাবাদ জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রাজনীতি||
Share:
নারী-পুরুষ মিলে আগামীর বাংলাদেশ গড়বে বলে আশাবাদ জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
নারী-পুরুষ মিলে আগামীর বাংলাদেশ গড়বে বলে আশাবাদ জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

মা-বোনদের ইজ্জত নিয়ে কোনো ধরনের অপমান ও অপকর্ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নারী-পুরুষ সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, কর্মক্ষেত্রে নারীরা যেন সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ। নারী শ্রমজীবীসহ সকল নারীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাস্তা-ঘাটে চলাচলের ক্ষেত্রেও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, “আমরা কিছু বন্ধুদের বলতে চাই, দয়া করে মায়েদের ইজ্জতে কখনও টান দেবেন না। তাহলে আগুন জ্বলবে। সব কিছু সহ্য করব, কিন্তু মায়েদের ইজ্জতের বিষয়ে কোনো আপস হবে না।”

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ১০ দলীয় জোটকে ভোট দেওয়ার অর্থ চাঁদাবাজির বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোট। সরকারি ট্যাক্সের বাইরে যে ‘বেসরকারি ট্যাক্স’ বা চাঁদাবাজি চলে, তা বন্ধ করা হবে ইনশাআল্লাহ। ভিক্ষুক থেকে শুরু করে সাধারণ মানুষের কাছ থেকেও যে চাঁদা নেওয়া হয়, তা আর চলবে না।

তিনি আরও বলেন, দেশে আর কোনো ভোট চোর দেখতে চান না। যারা নিজেদের দলের ভেতরে চাঁদাবাজি, দখলবাজি ও সহিংসতা রোধ করতে পারবে, তারাই একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে। ঘুণে ধরা রাজনীতি ও ক্ষমতার কাঠামো পরিবর্তনে গণভোটে মানুষ ‘হ্যাঁ’-কেই জয়যুক্ত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে জামায়াত আমির বলেন, মানুষ আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চায় না। নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হলে তার পরিণতিও হবে ৫ আগস্টের মতো।

শহীদ ওসমান হাদির কথা স্মরণ করে তিনি বলেন, আগে একজন ওসমান হাদি ছিল, এখন ১৮ কোটি হাদি তৈরি হয়েছে। তার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১০ দলীয় জোটের বিভিন্ন প্রতিনিধি এবং জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...