ঢাকা এডিটোরিয়াল

নতুন যারা ধান্দায় নামছে এরাই সবচেয়ে বড় বেঈমান : তাজনুভা

রাজনীতি||
Share:
নতুন যারা ধান্দায় নামছে এরাই সবচেয়ে বড় বেঈমান : তাজনুভা
নতুন যারা ধান্দায় নামছে এরাই সবচেয়ে বড় বেঈমান : তাজনুভা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন বলেছেন, নতুন যারা রাজনীতিতে ধান্দায় নামছে, তারাই সবচেয়ে বড় বেঈমান ও প্রতারক। এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তাজনুভা জাবীন লেখেন, ‘হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের আর শওকত ওসমান।’ তিনি অভিযোগ করেন, মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে কিছু ব্যক্তি উদ্ধত ও বেয়াদব আচরণ করছে।

তিনি আরও বলেন, ‘এত মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে একেকজন উদ্ধত, বেয়াদব বের হইছে। একেকজনের বক্তব্য দেখতেসি আর নিজেকে বিশ্বাস করাচ্ছি—জুলাই গণ-অভ্যুত্থানের গর্ভ থেকে কোন লেভেলের ধান্দাবাজ এবারের নির্বাচনে অংশ নিচ্ছে।’

তাজনুভা জাবীনের ভাষ্য, এসব ব্যক্তির বক্তব্যে অহংকার ও দাম্ভিকতা স্পষ্ট, যা তাদের নৈতিক দৈন্যতার প্রমাণ দেয়। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে, কিন্তু নীতি, শিক্ষা, মূল্যবোধ আর আদর্শে ঘোড়ার ডিম।’

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে এনসিপির সাবেক এই নেত্রী বলেন, ‘নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না—এরা কী অসহনীয় পর্যায়ের অযোগ্য।’

পোস্টের শেষ অংশে তিনি বলেন, ‘আমি নিশ্চিত—যারা পুরনো চাঁদাবাজ আর ধর্ম ব্যবসায়ী তারা না, নতুন যারা ধান্দায় নামছে এরাই সবচেয়ে বড় বেঈমান আর প্রতারক। বাকিদের মানুষের ঘৃণা কামাইতে যুগের পর যুগ লাগছে, আর এরা দেড় বছরে ওই পর্যায়ে পৌঁছে গেছে।’

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...