ঢাকা এডিটোরিয়াল

দেশের মানুষ জেগে গিয়েছে, এবার তারা ভোট দেবেই : মির্জা ফখরুল

রাজনীতি||
Share:
দেশের মানুষ জেগে গিয়েছে, এবার তারা ভোট দেবেই : মির্জা ফখরুল
নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এখন জেগে উঠেছে এবং এবার তারা ভোট দেবেই। কোনো ষড়যন্ত্র করে এই নির্বাচন বানচাল করা বা ঠেকানো সম্ভব হবে না। ভোটকেন্দ্রে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থেকে পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের কাজিপাড়া এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘কিছু লোক দুষ্টুমি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতে পারে। কিন্তু দেশের মানুষ জেগে গিয়েছে। এবার তারা ভোট দেবেই।’

এ সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়, যখন এক নারী তার সঞ্চিত অর্থ মির্জা ফখরুলের হাতে তুলে দেন। এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব।

নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আমি জোর গলায় বলতে পারি—রাজনীতি করে কখনো চুরি করিনি। সততার সঙ্গে রাজনীতি করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি মানুষ সত্যটা বুঝতে পারে।’

তিনি আরও বলেন, ‘এটি আমার শেষ নির্বাচন। জীবনে আর হয়তো কখনো ভোট করা হবে না। তাই আপনাদের কাছে অন্তত একটি ভোট চাই, যাতে কাজ করার সুযোগ পাই।’

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতি করে কারো কাছ থেকে এক টাকাও খাইনি। বরং বাপ-দাদার সম্পত্তি বিক্রি করে সততার সঙ্গে রাজনীতি করেছি। বুকের সিনা টান করে বলতে পারি—কেউ বলতে পারবে না আমি দুর্নীতি করেছি।’

জামায়াতে ইসলামীর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তারা মিথ্যা কথা বলে মা-বোনদের বিভ্রান্ত করছে। কোরআন শিক্ষার নামে বলছে, দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। কোরআনে কোথাও লেখা নেই যে কোনো মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যায়। সত্য কথা বলা, সৎ পথে চলা ও ভালো কাজ করাই বেহেশতে যাওয়ার পথ।’

তিনি বলেন, ‘আমরা যা বলি, তা কাজে করে দেখাই। ক্ষমতায় থাকাকালে এ এলাকায় অনেক উন্নয়ন করেছি। নির্বাচন হেরেছি, তবুও আপনাদের ছেড়ে যাইনি। জয়ী হয়েছি, তখনও আপনাদের সঙ্গে ছিলাম। তাই কাকে ভোট দেবেন—সে সিদ্ধান্ত আপনাদের বিবেচনার ওপর ছেড়ে দিলাম।’

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘তিনি সততার সঙ্গে দেশের কাজ করার শিক্ষা দিয়েছেন। বিএনপির কোনো কর্মীর আচরণে কেউ কষ্ট পেলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। আমি নিশ্চিত করে বলছি, আমাদের কর্মীরা কোথাও কোনো খারাপ কাজ করবে না।’

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...