ঢাকা এডিটোরিয়াল

দেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি অপরাধ করলেও ছাড় নয় : ডা. শফিকুর

রাজনীতি||
Share:
দেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি অপরাধ করলেও ছাড় নয় : ডা. শফিকুর
ফরিদপুরের বোয়ালমারীতে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এমন বাংলাদেশ আমরা চাই যেখানে ন্যায়বিচার কায়েম হবে। কোনো ব্যক্তি অপরাধ করলে তাকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। একই অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতিও করেন, তাহলেও আইন তাকে কোনো ছাড় দেবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব”—এই স্লোগানের সময় শেষ। যার ভোট, সেই ভোট দেবে। ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। জনগণের ভোটে যারা ক্ষমতায় আসবে, আমরা দেহ-মন উজাড় করে তাদের অভিনন্দন জানাব। এর বাইরে কিছুই মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই নতুন বাংলাদেশের জন্ম হবে। সেই বাংলাদেশ হবে ইনসাফভিত্তিক রাষ্ট্র। আগামী ১২ তারিখের নির্বাচনে প্রথম ভোট দিতে হবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ মানে আজাদি, আর ‘না’ মানে গোলামি।

জামায়াত আমির বলেন, অতীতের ভুল নিয়ে পড়ে না থেকে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। দেশের মানচিত্র বদলাবে না, বদলাবে রাষ্ট্রের চরিত্র। রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে কাউকে গুম, মিথ্যা মামলা বা দমন-পীড়নের শিকার করা হবে—এমন বাংলাদেশ আমরা চাই না। আলেম-ওলামা, সংখ্যালঘু সম্প্রদায় কিংবা নিরীহ মানুষের ওপর নির্যাতনের ঘটনাও আর দেখতে চাই না।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে হাজার হাজার শিক্ষিত বেকার যুবকের মিছিল থাকবে না, থাকবে কর্মসংস্থান ও মর্যাদাপূর্ণ জীবন।

জনসভায় আরও বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা, জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা বদিরুদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি শারাফাত হোসাইনসহ অন্যান্য নেতারা।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...