ঢাকা এডিটোরিয়াল

দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে দেব

রাজনীতি||
Share:
দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে দেব
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

দায়িত্ব পেলে পাঁচ বছরের মধ্যে দেশের চেহারা পাল্টে দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।


তিনি বলেন, দীর্ঘদিন ধরে দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের মানুষ বঞ্চিত হয়েছে। এই বঞ্চনার অবসান ঘটাতে জামায়াতে ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ। দুর্নীতি দূর করা গেলে দেশের শিল্প, ব্যবসা ও অর্থনীতি নতুন গতিতে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে টাকার বিনিময়ে আর বিচার বিক্রি হবে না। বিচারব্যবস্থা হবে ন্যায়ভিত্তিক এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, প্রভাবশালীদের জন্য এক বিচার আর গরিব মানুষের জন্য আরেক বিচার—এই বৈষম্য আর চলবে না।


সিলেট অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সিলেটকে দেশের আধ্যাত্মিক রাজধানী বলা হলেও দীর্ঘদিন ধরে এই অঞ্চল অবহেলার শিকার। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সিলেটের সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে এবং বন্ধ হয়ে যাওয়া বিদেশি ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।


প্রবাসীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রবাসীরা দেশের রেমিট্যান্স যোদ্ধা হলেও মৃত্যুর পর তাদের লাশ দেশে আনার ক্ষেত্রে পরিবারকে চরম ভোগান্তিতে পড়তে হয়। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় খরচে ও সসম্মানে প্রবাসীদের লাশ দেশে ফেরত আনা হবে। এমনকি কোনো প্রবাসী আয় শুরু করার আগেই মারা গেলে তার পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে।


এছাড়া মৌলভীবাজারের কুলাউড়ায় এক নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতি দূর হলে দেশের উৎপাদনশীলতা বাড়বে এবং শিল্প ও অর্থনীতি শক্ত ভিত পাবে। তিনি কুলাউড়াকে নিজের জন্মভূমি উল্লেখ করে বলেন, এই এলাকার উন্নয়ন নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে।

হবিগঞ্জের আরেক জনসভায় তিনি বলেন, গরিব ও অসহায় মানুষ ন্যায়বিচার পায় না—এই বাস্তবতা পরিবর্তন করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য। ক্ষমতায় গেলে বিচারব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং টাকার বিনিময়ে বিচার কেনাবেচার সংস্কৃতি বন্ধ করা হবে।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...