ঢাকা এডিটোরিয়াল

চুয়াডাঙ্গায় জামায়াতের জনসভায় ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি

রাজনীতি||
Share:
চুয়াডাঙ্গায় জামায়াতের জনসভায় ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি
চুয়াডাঙ্গায় জামায়াতের জনসভায় ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি

চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ও ১১ দলীয় জোটের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানো হবে এবং নতুন করে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না। জামায়াতের কেউ আল্লাহ ছাড়া কারো কাছে মাথানত করে না বলেও তিনি মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনী মাঠে কেউ যদি ফ্যাসিবাদের চেহারা নিয়ে আসে, তবে তাকে লাল কার্ড দেখানো হবে—যেমনটি ২০২৪ সালে যুব সমাজ ফ্যাসিবাদীদের দেখিয়েছিল।

২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শরীফ ওসমান হাদী ছিলেন সেই আন্দোলনের একজন নায়ক এবং কারো কাছে মাথানত না করায় তিনি শহীদ হয়েছেন। তিনি আরও বলেন, যে দেশে শহীদ আবরার ফাহাদ ও শহীদ আবু সাইদের জন্ম হয়েছে, সে দেশে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হতে পারে না।

বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী মূল্যবোধের প্রসারের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ইসলামের জয় হয়েছে এবং আগামীর ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইসলামের জয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রতিনিধিদের জবাবদিহিতা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের কোনো জনপ্রতিনিধির সম্পদ অস্বাভাবিকভাবে বাড়বে না এবং সবাইকে জনগণের সামনে সম্পদের হিসাব দিতে হবে। এজন্য দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

যুব সমাজকে সংগঠিত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, যুবকদের নৈতিকতা, দক্ষতা ও নেতৃত্বের প্রশিক্ষণ দেওয়া হবে এবং কেউ বেকার থাকবে না।

তিনি বলেন, তাদের রাজনীতির উদ্দেশ্য নিজেদের বা দলের লোকজনের পেট ভরানো নয়; বরং দেশের দুঃখী ও দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দেওয়া এবং পরিধেয় নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের আমির আয়কর আইনজীবী রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ, সই হলো ১৩টি সমঝোতা স্মারক

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে বিনিয়োগ, অবকাঠামো...

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

জ্বালানি নিয়ে দেশে চরম নৈরাজ্য চলছে : গোলাম পরওয়ার

‘দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সব ...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্স

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতা না হওয়ায় ব্যর্থ হলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা।

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেপ্তার হন গণঅধিকার পরিষদের নেতা মা...

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনায় অনেক পরিচিত নাম

সংরক্ষিত নারী আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে : গোলাম পরওয়ার

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—গতকালের নির্বাচনই তার প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন মি...

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

আট উপদেষ্টার দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও প্রশ্ন

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টা ও দুই সচিবের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ নিজের কাছে রয়েছে—এম...

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

বেরিয়ে আসছে উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। শুধু ব্যক্...

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত ইফতার ...

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি

জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা র...